টানা নবম রাতেও ইরানে মার্কিন হামলা, ইরাকে নিহত মার্কিন সেনা

যুক্তরাষ্ট্র টানা নবম রাতের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে। হামলায় ইরানের কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, নৌ-সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং সামরিক যোগাযোগ নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। সোমবার (২০ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) তথ্য অনুযায়ী, উত্তর ইরাকে ভূপাতিত একটি ইরানি ড্রোনের অবিস্ফোরিত বিস্ফোরক নিয়ন্ত্রিতভাবে নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে একজন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। সেন্টকম আরও দাবি করেছে, ইরানের ওপর নৌ অবরোধ কার্যকর করার সময় মার্কিন বাহিনী ছয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করে এবং আরও একটি জাহাজ অচল করে দেয়। এদিকে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার বরাত দিয়ে আল জাজিরা জানায়, দেশটির দারখোভিনে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। স্থানীয় গণমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি

টানা নবম রাতেও ইরানে মার্কিন হামলা, ইরাকে নিহত মার্কিন সেনা

যুক্তরাষ্ট্র টানা নবম রাতের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে। হামলায় ইরানের কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, নৌ-সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং সামরিক যোগাযোগ নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

সোমবার (২০ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) তথ্য অনুযায়ী, উত্তর ইরাকে ভূপাতিত একটি ইরানি ড্রোনের অবিস্ফোরিত বিস্ফোরক নিয়ন্ত্রিতভাবে নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে একজন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন।

সেন্টকম আরও দাবি করেছে, ইরানের ওপর নৌ অবরোধ কার্যকর করার সময় মার্কিন বাহিনী ছয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করে এবং আরও একটি জাহাজ অচল করে দেয়।

এদিকে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার বরাত দিয়ে আল জাজিরা জানায়, দেশটির দারখোভিনে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। স্থানীয় গণমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow