টানা বৃষ্টিতে বিএনপি কার্যালয়ে পানি, নেতাকর্মীদের রিকশায় চলাচল
টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকার মতো জলাবদ্ধতার কবলে পড়েছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ও। রোববার (১২ জুলাই) সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিং হলেও ভবনের নিচতলায় পানি জমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন নেতাকর্মীরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, কার্যালয়ের ভেতরেই রিকশা চালিয়ে নেতাকর্মীদের পারাপার করতে দেখা যায়। সকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিং করেন। এসময় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহেদুল কবিরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরও পড়ুন এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পে হাঁটুপানি, যাতায়াত পরিহারের আহ্বান ব্রিফিং শেষে বাইরে বের হওয়ার সময় দেখা যায়, কার্যালয়ের নিচতলায় বৃষ্টির পানি জমে আছে। দেয়ালঘেঁষা করিডোর ও প্রবেশপথজুড়ে জমে থাকা পানির কারণে স্বাভাবিকভাবে চলাচল সম্ভব হচ্ছিল না। পানির মধ্যে একটি রিকশা নিয়ে নেতাকর্মীদের পারাপার করানো হয়। কয়েকজনকে হাঁটুপানি ভেঙেও চলাচল করতে দেখা যায়। কার্যালয
টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকার মতো জলাবদ্ধতার কবলে পড়েছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ও। রোববার (১২ জুলাই) সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিং হলেও ভবনের নিচতলায় পানি জমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন নেতাকর্মীরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, কার্যালয়ের ভেতরেই রিকশা চালিয়ে নেতাকর্মীদের পারাপার করতে দেখা যায়।
সকালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিং করেন। এসময় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহেদুল কবিরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ব্রিফিং শেষে বাইরে বের হওয়ার সময় দেখা যায়, কার্যালয়ের নিচতলায় বৃষ্টির পানি জমে আছে। দেয়ালঘেঁষা করিডোর ও প্রবেশপথজুড়ে জমে থাকা পানির কারণে স্বাভাবিকভাবে চলাচল সম্ভব হচ্ছিল না। পানির মধ্যে একটি রিকশা নিয়ে নেতাকর্মীদের পারাপার করানো হয়। কয়েকজনকে হাঁটুপানি ভেঙেও চলাচল করতে দেখা যায়।
কার্যালয়ের ভেতরের করিডোরে উল্লেখযোগ্য পরিমাণ পানি জমে রয়েছে। দেয়ালে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতিকৃতি টাঙানো থাকলেও নিচতলা পুরোপুরি জলমগ্ন হয়ে পড়ে। প্রবেশপথ থেকে ভেতরের অংশ পর্যন্ত পানি জমে থাকায় কার্যক্রম পরিচালনায়ও বিঘ্ন সৃষ্টি হয়।
স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহেদুল কবির বলেন, ‘টানা বৃষ্টিতে বেশ দুর্ভোগে পড়তে হয়েছে। পার্টি অফিস থেকে বের হতে রিকশার সাহায্য নিতে হয়েছে।’
রাজধানীতে টানা বর্ষণের ফলে বিভিন্ন সড়ক, অলিগলি ও নিম্নাঞ্চলে পানি জমে জনজীবনে ভোগান্তি সৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়েছে বিএনপির কার্যালয়েও। নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পানি ঢুকে পড়ার ঘটনাটি রাজধানীর জলাবদ্ধতা পরিস্থিতিরই আরেকটি চিত্র তুলে ধরেছে।
কেএইচ/এমআইএইচএস/
What's Your Reaction?

