টানা ১০ দিন ভোমরা স্থলবন্দরে বন্ধ আমদানি-রপ্তানি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে টানা ১০ দিন বন্ধ থাকবে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম। তবে এ সময় সীমান্ত দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে। বন্দর সূত্রে জানা গেছে, এই সময়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাক চলাচলও বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ২৮ মার্চ থেকে আবার যথারীতি বন্দর কার্যক্রম শুরু হবে। ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বলেন, ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ভোমরা কাস্টমস হাউসে সিএন্ডএফ এজেন্টদের সব ধরনের কার্যক্রম স্থগিত রাখা হবে। ভোমরা ইমিগ্রেশন পুলিশের ওসি রাশেদুজ্জামান বলেন, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। পাসপোর্টধারী যাত্রীরা নিয়মিত প্রক্রিয়ায় সীমান্ত অতিক্রম করতে পারবেন।  ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মামুন কবির তরফদার বলেন, ঈদের সরকারি ছুটির কারণে এ সময় পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে। ফলে আমদানি–রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow