টানা ৬ ঘণ্টা যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ
রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার (২২ ফেব্রুয়ারি) টানা ৬ ঘণ্টা দেশের গুরুত্বপূর্ণ একটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এতে বলা হয়, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আওতাধীন এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার (২২ ফেব্রুয়ারি) টানা ৬ ঘণ্টা দেশের গুরুত্বপূর্ণ একটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
এতে বলা হয়, জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আওতাধীন এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
What's Your Reaction?