টানা ৮ মাস কমার পর এপ্রিলে বেড়েছে রপ্তানি আয়
টানা আট মাসের নিম্নমুখী ধারা ভেঙে চলতি বছরের এপ্রিলে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের রপ্তানি আয়। তৈরি পোশাক খাতের শক্তিশালী প্রবৃদ্ধিতে এপ্রিল মাসে রপ্তানি বেড়েছে ৩২ দশমিক ৯২ শতাংশ। রোববার (৩ এপ্রিল) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য প্রকাশ করেছে। তবে ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে দেশের রপ্তানি আয় ২ শতাংশ কমে ৩৯ দশমিক ৪০ বিলিয়ন ডলারে নেমে এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৪০ দশমিক ২ বিলিয়ন ডলার। ইপিবি জানায়, এপ্রিল মাসে রপ্তানি আয় ৩২ দশমিক ৯২ শতাংশ বেড়ে ৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ২০২৫ সালের এপ্রিলে ছিল ৩ বিলিয়ন ডলার। এ শক্তিশালী পুনরুদ্ধার বৈশ্বিক বাজারে নতুন করে চাহিদা বৃদ্ধি ও দেশের রপ্তানি খাতগুলোর সক্ষমতার প্রতিফলন। এপ্রিল মাসে প্রায় সব প্রধান রপ্তানি খাতেই ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। ২০২৬ সালের এপ্রিল মাসে দেশের সর্বোচ্চ রপ্তানি আয়ের খাত তৈরি পোশাক শিল্প থেকে আয় হয়েছে ৩ দশমিক ১৪ বিলিয়ন ডলার, যা ২০২৫ সালের এপ্রিলের ২ দশমিক ৩৯ বিলিয়ন ডলারের তুলনায় ৩১ দশমিক ২১ শতাংশ বেশি বলে ইপিবির তথ্যে উল্লেখ করা হয়। আইএইচও/এএসএ
টানা আট মাসের নিম্নমুখী ধারা ভেঙে চলতি বছরের এপ্রিলে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের রপ্তানি আয়। তৈরি পোশাক খাতের শক্তিশালী প্রবৃদ্ধিতে এপ্রিল মাসে রপ্তানি বেড়েছে ৩২ দশমিক ৯২ শতাংশ।
রোববার (৩ এপ্রিল) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য প্রকাশ করেছে।
তবে ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে দেশের রপ্তানি আয় ২ শতাংশ কমে ৩৯ দশমিক ৪০ বিলিয়ন ডলারে নেমে এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৪০ দশমিক ২ বিলিয়ন ডলার।
ইপিবি জানায়, এপ্রিল মাসে রপ্তানি আয় ৩২ দশমিক ৯২ শতাংশ বেড়ে ৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ২০২৫ সালের এপ্রিলে ছিল ৩ বিলিয়ন ডলার। এ শক্তিশালী পুনরুদ্ধার বৈশ্বিক বাজারে নতুন করে চাহিদা বৃদ্ধি ও দেশের রপ্তানি খাতগুলোর সক্ষমতার প্রতিফলন।
এপ্রিল মাসে প্রায় সব প্রধান রপ্তানি খাতেই ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। ২০২৬ সালের এপ্রিল মাসে দেশের সর্বোচ্চ রপ্তানি আয়ের খাত তৈরি পোশাক শিল্প থেকে আয় হয়েছে ৩ দশমিক ১৪ বিলিয়ন ডলার, যা ২০২৫ সালের এপ্রিলের ২ দশমিক ৩৯ বিলিয়ন ডলারের তুলনায় ৩১ দশমিক ২১ শতাংশ বেশি বলে ইপিবির তথ্যে উল্লেখ করা হয়।
আইএইচও/এএসএ
What's Your Reaction?