টি-টোয়েন্টিতে এবার চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ
অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হয়েছে বাংলাদেশ এইচপি দলের নতুন মিশন। টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে এরই মধ্যে সেখানে অনুশীলন শুরু করেছে দলটি। প্রতি বছরের মতো এবারও ডারউইনেই অনুষ্ঠিত হচ্ছে পুরো টুর্নামেন্ট। শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই অস্ট্রেলিয়ায় পা রেখেছে বাংলাদেশ এইচপি। অনুশীলনের ফাঁকে অস্ট্রেলিয়ায় থাকা বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেছেন এইচপি দলের অধিনায়ক ইরফান শুক্কুর। আগের আসরগুলোর অভিজ্ঞতা থেকে এবার সরাসরি শিরোপা জয়ের লক্ষ্যই জানিয়েছেন তিনি। তবে সেই লক্ষ্যে পৌঁছাতে ম্যাচ ধরে এগোনোর পরিকল্পনা বাংলাদেশের। ইরফান বলেন, ‘আমি মনে করি প্রত্যেকবারই আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই এসেছিলাম। একবার রানার্স-আপ, আরেকবার হয়তো প্রথম রাউন্ডেই বাদ পেড়েছিলাম। আর এখন আমাদের লক্ষ্য থাকবে হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া, তবে আমরা ম্যাচ ধরে ধরে এগোনোর জন্য চেষ্টা করব।’ এবারের এইচপি দলের কোচিং প্যানেলে রয়েছে জাতীয় দলের সাবেক দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েস। দুজনই এখন ক্রিকেটের সঙ্গে সরাসরি যুক্ত থাকায় তাদের কাছ থেকে পাওয়া অভিজ্ঞতা দলের ক্রিকেটারদের জন্য বাড়তি সুবিধা হয়ে উঠতে পারে বলে মন
অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হয়েছে বাংলাদেশ এইচপি দলের নতুন মিশন। টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে এরই মধ্যে সেখানে অনুশীলন শুরু করেছে দলটি। প্রতি বছরের মতো এবারও ডারউইনেই অনুষ্ঠিত হচ্ছে পুরো টুর্নামেন্ট। শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই অস্ট্রেলিয়ায় পা রেখেছে বাংলাদেশ এইচপি।
অনুশীলনের ফাঁকে অস্ট্রেলিয়ায় থাকা বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেছেন এইচপি দলের অধিনায়ক ইরফান শুক্কুর। আগের আসরগুলোর অভিজ্ঞতা থেকে এবার সরাসরি শিরোপা জয়ের লক্ষ্যই জানিয়েছেন তিনি। তবে সেই লক্ষ্যে পৌঁছাতে ম্যাচ ধরে এগোনোর পরিকল্পনা বাংলাদেশের।
ইরফান বলেন, ‘আমি মনে করি প্রত্যেকবারই আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই এসেছিলাম। একবার রানার্স-আপ, আরেকবার হয়তো প্রথম রাউন্ডেই বাদ পেড়েছিলাম। আর এখন আমাদের লক্ষ্য থাকবে হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া, তবে আমরা ম্যাচ ধরে ধরে এগোনোর জন্য চেষ্টা করব।’
এবারের এইচপি দলের কোচিং প্যানেলে রয়েছে জাতীয় দলের সাবেক দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েস। দুজনই এখন ক্রিকেটের সঙ্গে সরাসরি যুক্ত থাকায় তাদের কাছ থেকে পাওয়া অভিজ্ঞতা দলের ক্রিকেটারদের জন্য বাড়তি সুবিধা হয়ে উঠতে পারে বলে মনে করছেন অধিনায়ক।
কোচিং প্যানেলে থাকা দুই সাবেক তারকার অভিজ্ঞতা নিয়ে শুক্কুর বলেন, ‘আপনারা যদি দেখেন দুজনেই কিন্তু এখনো ক্রিকেট পুরোটা ছাড়েনি, প্রথম শ্রেণীর ম্যাচ খেলছে। সুতরাং আমি মনে করি উনাদের মাঠের অভিজ্ঞতাটা আমাদের সাথে ভাগাভাগি করে খুব ভালো একটা জিনিস হবে।’
এসকেডি/এমএমআর
What's Your Reaction?