টি-টোয়েন্টিতে সহঅধিনায়ক পরিবর্তন, ফেরানো হলো সেরা পেসারদের

ওয়ানডে সিরিজ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ। এই সিরিজের জন্য পূর্ণ শক্তির স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দল ঘোষণা করেন নির্বাচক প্যানেলের সদস্য নাঈম ইসলাম। নিউজিল্যান্ডের বিপক্ষে গত এপ্রিলে হওয়া টি-টোয়েন্টি সিরিজে বোলিং আক্রমণের নিয়মিত সদস্যদের বিশ্রাম দিয়েছিল বিসিবি। অজিদের বিপক্ষে সবাইকেই ফেরানো হয়েছে। পেস আক্রমণে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামের সঙ্গে থাকবেন নাহিদ রানাও। আগের সিরিজ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও রিপন মণ্ডল। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে সাইফ হাসানই নামবেন। তবে এই সিরিজে তিনি আর সহঅধিনায়ক থাকছেন না। সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, নিজের ব্যাটিংয়ে মনোযোগ দিতেই সহঅধিনায়ক থাকতে চান না সাইফ। তার জায়গায় তাওহীদ হৃদয়কে সহঅধিনায়কের দায়িত্ব দিয়েছে বিসিবি। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৭ জুন। বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে ১৯ ও ২১

টি-টোয়েন্টিতে সহঅধিনায়ক পরিবর্তন, ফেরানো হলো সেরা পেসারদের

ওয়ানডে সিরিজ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে বাংলাদেশ। এই সিরিজের জন্য পূর্ণ শক্তির স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দল ঘোষণা করেন নির্বাচক প্যানেলের সদস্য নাঈম ইসলাম।

নিউজিল্যান্ডের বিপক্ষে গত এপ্রিলে হওয়া টি-টোয়েন্টি সিরিজে বোলিং আক্রমণের নিয়মিত সদস্যদের বিশ্রাম দিয়েছিল বিসিবি। অজিদের বিপক্ষে সবাইকেই ফেরানো হয়েছে। পেস আক্রমণে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামের সঙ্গে থাকবেন নাহিদ রানাও। আগের সিরিজ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও রিপন মণ্ডল।

ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গে সাইফ হাসানই নামবেন। তবে এই সিরিজে তিনি আর সহঅধিনায়ক থাকছেন না। সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, নিজের ব্যাটিংয়ে মনোযোগ দিতেই সহঅধিনায়ক থাকতে চান না সাইফ। তার জায়গায় তাওহীদ হৃদয়কে সহঅধিনায়কের দায়িত্ব দিয়েছে বিসিবি।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৭ জুন। বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে ১৯ ও ২১ জুন। সবকটি ম্যাচই শুরু হবে দুপুর ২টায়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও আব্দুল গাফফার সাকলায়েন।

এসকেডি/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow