টিআরএনবির নতুন কমিটি গঠন, সভাপতি রবিন, সম্পাদক ফারুক
দেশের টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি এস এম মাসুদুজ্জামান রবিন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি ফারুক হোসাইন। সাত সদস্যের এই কমিটিতে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন টেকশহর ডটকমের বিশেষ প্রতিনিধি আল-আমীন দেওয়ান। সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার হাসনাইন ইমতিয়াজ। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সমীর কুমার দে, দ্য ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসান এবং সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শুভ খান। বৃহস্পতিবার (৩০ জুলাই) কক্সবাজারের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সংগঠনটির দ্বিবার্ষিক সাধারণ সভা শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত কমিটি ২০২৬ সালের আগস্ট থেকে ২০২৮ সালের জুলাই পর্যন্ত দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবে।
দেশের টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি এস এম মাসুদুজ্জামান রবিন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি ফারুক হোসাইন।
সাত সদস্যের এই কমিটিতে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন টেকশহর ডটকমের বিশেষ প্রতিনিধি আল-আমীন দেওয়ান। সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার হাসনাইন ইমতিয়াজ।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সমীর কুমার দে, দ্য ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসান এবং সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শুভ খান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) কক্সবাজারের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সংগঠনটির দ্বিবার্ষিক সাধারণ সভা শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচিত কমিটি ২০২৬ সালের আগস্ট থেকে ২০২৮ সালের জুলাই পর্যন্ত দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবে।
What's Your Reaction?