টিকটকে ভাইরাল ‘বাংলাদেশ’ গান, গাইছেন বিশ্বখ্যাত তারকারাও
টিকটক খুললেই বারবার ভেসে আসছে এক অদ্ভুত সুর। যে সুরে তৈরি হয়েছে ‘ইউ নেভার টুক মী টু বাংলাদেশ’ কথার গান। যার অর্থ ‘তুমি আমাকে কখনো বাংলাদেশে নিয়ে যাওনি’। মাত্র ৪৯ সেকেন্ডের এই গানটি অদ্ভুত লিরিকস, মজার সুর এবং অসংখ্য রিমিকস ভিডিওর কারণে বিশ্বজুড়ে ভাইরাল হয়ে উঠেছে। আরও পড়ুন আর্জেন্টিনা জিতলেও অসন্তুষ্ট ইরফান সাজ্জাদ, স্কালোনিকে দিলেন পরামর্শ ‘বাংলাদেশ’ শিরোনামের গানটি তৈরি করেছেন মার্কিন সংগীতশিল্পী ইয়ান ম্যাককনেল। গানের মূল লাইন‘ইউ নেভার টুক মী টু বাংলাদেশ’। এর সঙ্গে আরও রয়েছে হাস্যরসাত্মক ও খাপছাড়া কিছু অভিযোগ। যেমন কখনো আগুনে সসেজ রান্না না করা, শরীরে তেল মাখিয়ে না দেওয়া, এমনকি শত্রুর পানীয়তে বিষ না মেশানোর মতো আজব সব কথা। এই অস্বাভাবিক লিরিকসই গানটিকে আলাদা মাত্রা দিয়েছে।ইয়ান ম্যাককনেলের টিকটক প্রোফাইল তবে গানটির প্রকৃত জনপ্রিয়তা আসে টিকটক প্রডিউসার Prodpod-এর তৈরি রিমিকস সংস্করণের মাধ্যমে। সেই ভিডিও রাতারাতি লাখো মানুষের কাছে পৌঁছে যায়। এরপর অসংখ্য কনটেন্ট ক্রিয়েটর এই রিমিকস ব্যবহার করে ভিডিও বানাতে শুরু করেন। বর্তমানে গানটি টিকটকে কোটি কোটি ভিউ অর্জন করেছে। শুধু সাধারণ
টিকটক খুললেই বারবার ভেসে আসছে এক অদ্ভুত সুর। যে সুরে তৈরি হয়েছে ‘ইউ নেভার টুক মী টু বাংলাদেশ’ কথার গান। যার অর্থ ‘তুমি আমাকে কখনো বাংলাদেশে নিয়ে যাওনি’। মাত্র ৪৯ সেকেন্ডের এই গানটি অদ্ভুত লিরিকস, মজার সুর এবং অসংখ্য রিমিকস ভিডিওর কারণে বিশ্বজুড়ে ভাইরাল হয়ে উঠেছে।
‘বাংলাদেশ’ শিরোনামের গানটি তৈরি করেছেন মার্কিন সংগীতশিল্পী ইয়ান ম্যাককনেল। গানের মূল লাইন‘ইউ নেভার টুক মী টু বাংলাদেশ’। এর সঙ্গে আরও রয়েছে হাস্যরসাত্মক ও খাপছাড়া কিছু অভিযোগ। যেমন কখনো আগুনে সসেজ রান্না না করা, শরীরে তেল মাখিয়ে না দেওয়া, এমনকি শত্রুর পানীয়তে বিষ না মেশানোর মতো আজব সব কথা। এই অস্বাভাবিক লিরিকসই গানটিকে আলাদা মাত্রা দিয়েছে।
ইয়ান ম্যাককনেলের টিকটক প্রোফাইল
তবে গানটির প্রকৃত জনপ্রিয়তা আসে টিকটক প্রডিউসার Prodpod-এর তৈরি রিমিকস সংস্করণের মাধ্যমে। সেই ভিডিও রাতারাতি লাখো মানুষের কাছে পৌঁছে যায়। এরপর অসংখ্য কনটেন্ট ক্রিয়েটর এই রিমিকস ব্যবহার করে ভিডিও বানাতে শুরু করেন। বর্তমানে গানটি টিকটকে কোটি কোটি ভিউ অর্জন করেছে।
শুধু সাধারণ ব্যবহারকারী নন, গানটির ভক্ত হয়েছেন বিশ্বখ্যাত তারকারাও। সুইডিশ পপ তারকা জারা লারসন এই গানের সঙ্গে নেচে ভিডিও শেয়ার করেছেন, যা মিলিয়ন ভিউ পেয়েছে। জনপ্রিয় গায়িকা লিজো নিজেও গানটি গেয়ে ভিডিও প্রকাশ করে জানান, গানটি তার মাথা থেকে বের হচ্ছে না।
বিশ্বের নানা দেশের মানুষ গানটি গাইছেন আনন্দ নিয়ে
আর মার্কিন তারকা SZA মজার ছলে ইনস্টাগ্রামে গানের একটি লাইন উদ্ধৃত করে লিখেছেন, ‘যদি তুমি আমার শত্রুদের পানীয়তে বিষ মিশিয়ে দিতে না পারো, তাহলে কি সত্যিই আমাকে ভালোবাসো?’
খাপছাড়া হলেও মজাদার কথার এই গান এখন বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়ার অন্যতম আলোচিত ট্রেন্ডে পরিণত হয়েছে। আর সেই ট্রেন্ডের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশের নাম।
এলআইএ
What's Your Reaction?

