টিফিনে শিক্ষার্থীদের কাঁচা কলা, বরখাস্ত হলেন শিক্ষিকা

ফরিদপুরের সদর উপজেলার ৯৩নং শহীদ সালাহ উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড-ডে মিল’ তথা টিফিনের সময় শিক্ষার্থীদের কাঁচা কলা খেতে দেওয়ায় সাময়িক বরখাস্ত করা হয়েছে সহকারী  শিক্ষিকা গোলাপী বেগমকে। বুধবার (২৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দীন। বরখাস্ত হওয়া ওই  শিক্ষিকা গত ২৫ এপ্রিল স্কুল ফিডিংয়ের খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে খাওয়ার অনুপযোগী কাঁচা কলা গ্রহণ করেন এবং পরদিন তা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিভাবকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দীন বলেন, এ ঘটনায় শিক্ষিকাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী অসদাচরণের দায়ে অভিযুক্ত করে ২৮ এপ্রিল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। তিনি আরও বলেন, খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের এমন মানহীন খাবার সরবরাহের বিষয়টি অধিদপ্তরে লিখিতভাবে জানিয়েছি। অধিদপ্তর থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিফিনে শিক্ষার্থীদের কাঁচা কলা, বরখাস্ত হলেন শিক্ষিকা

ফরিদপুরের সদর উপজেলার ৯৩নং শহীদ সালাহ উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড-ডে মিল’ তথা টিফিনের সময় শিক্ষার্থীদের কাঁচা কলা খেতে দেওয়ায় সাময়িক বরখাস্ত করা হয়েছে সহকারী  শিক্ষিকা গোলাপী বেগমকে।

বুধবার (২৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দীন।

বরখাস্ত হওয়া ওই  শিক্ষিকা গত ২৫ এপ্রিল স্কুল ফিডিংয়ের খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে খাওয়ার অনুপযোগী কাঁচা কলা গ্রহণ করেন এবং পরদিন তা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিভাবকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দীন বলেন, এ ঘটনায় শিক্ষিকাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী অসদাচরণের দায়ে অভিযুক্ত করে ২৮ এপ্রিল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।

তিনি আরও বলেন, খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের এমন মানহীন খাবার সরবরাহের বিষয়টি অধিদপ্তরে লিখিতভাবে জানিয়েছি। অধিদপ্তর থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow