টিভি চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

বান্দরবানের সুয়ালকে টিভি চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্যওয়ংশৈ মারমা (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৫ জুলাই) সকালে সুয়ালক ইউপির লামার পাড়া এলাকার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত ক্যওয়ংশৈ মারমা (২৪) সুয়ালক ইউপির ৪ নম্বর ওয়ার্ড লামার পাড়া গ্রামের শৈউপ্রু মারমার ছেলে। আরও পড়ুন ভৈরবে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন যুবক স্থানীয়রা জানায়, সকালে নিজ ঘরে টিভি চালু করতে যান ক্যওয়ংশৈ মারমা। এসময় মাল্টি প্লাগের সুইচ অন করতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই ক্যওয়ংশৈ নিহত হন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে যুবকের মরদেহ উদ্ধার করে। ওই পাড়ার বাসিন্দা বিপ্লব বলেন, সকালে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছে। মরদেহ ময়নাতদন্ত না করার জন্য থানায় এসেছি। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসছে। বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজ বলেন, সকালে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের অপমৃত্যু হয়েছে। অভিযোগ না থাকায় যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নয়ন চক্রবর্তী/এসজেডএইচ/জেআইএম

টিভি চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

বান্দরবানের সুয়ালকে টিভি চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্যওয়ংশৈ মারমা (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (১৫ জুলাই) সকালে সুয়ালক ইউপির লামার পাড়া এলাকার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত ক্যওয়ংশৈ মারমা (২৪) সুয়ালক ইউপির ৪ নম্বর ওয়ার্ড লামার পাড়া গ্রামের শৈউপ্রু মারমার ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে নিজ ঘরে টিভি চালু করতে যান ক্যওয়ংশৈ মারমা। এসময় মাল্টি প্লাগের সুইচ অন করতে গিয়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই ক্যওয়ংশৈ নিহত হন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে যুবকের মরদেহ উদ্ধার করে।

ওই পাড়ার বাসিন্দা বিপ্লব বলেন, সকালে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছে। মরদেহ ময়নাতদন্ত না করার জন্য থানায় এসেছি। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসছে।

বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ পারভেজ বলেন, সকালে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের অপমৃত্যু হয়েছে। অভিযোগ না থাকায় যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নয়ন চক্রবর্তী/এসজেডএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow