টিভিইটি গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানে ৭ প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) সম্পন্ন করা যুবকদের শিল্পখাতে সম্পৃক্ততা বাড়ানো এবং টেকসই কর্মসংস্থান নিশ্চিত করতে দেশের সাতটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হয়েছে। রোববার (১২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ চুক্তি সই হয়। এডুকো বাংলাদেশের সহায়তায় ইএসডিও বাস্তবায়িত ‘লিভারেজিং ইয়ুথ এমপ্লয়মেন্ট ইন বাংলাদেশ থ্রু ইমপ্রুভিং দেয়ার এমপ্লয়বিলিটি অ্যান্ড কম্পিটিটিভনেস টু ফিট উইথ দ্য টুয়েন্টি ফাস্ট সেঞ্চুরি জব মার্কেট (লিফট)’ প্রকল্পের আওতায় এ চুক্তি সই হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএসডিওর কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা শাখার প্রধান শাহরিয়ার মাহমুদ। প্রধান অতিথি ছিলেন এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এডুকো) বাংলাদেশের শিশু শ্রম নিরসন বিভাগের ব্যবস্থাপক আফজাল কবির খান। প্রকল্পের লক্ষ্য সুবিধাবঞ্চিত যুবকদের বাজার-চাহিদাভিত্তিক কারিগরি প্রশিক্ষণ, জীবন দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার গাইডেন্স এবং বেসরকারি খাতের সঙ্গে কর্মসংস্থানের সংযোগ তৈরি করা। চোরোগউসান ফর চিলড্রেনের অর্থায়ন ও এডুকোর কারিগরি সহায়তায় এ লিফট

টিভিইটি গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানে ৭ প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) সম্পন্ন করা যুবকদের শিল্পখাতে সম্পৃক্ততা বাড়ানো এবং টেকসই কর্মসংস্থান নিশ্চিত করতে দেশের সাতটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হয়েছে।

রোববার (১২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ চুক্তি সই হয়। এডুকো বাংলাদেশের সহায়তায় ইএসডিও বাস্তবায়িত ‘লিভারেজিং ইয়ুথ এমপ্লয়মেন্ট ইন বাংলাদেশ থ্রু ইমপ্রুভিং দেয়ার এমপ্লয়বিলিটি অ্যান্ড কম্পিটিটিভনেস টু ফিট উইথ দ্য টুয়েন্টি ফাস্ট সেঞ্চুরি জব মার্কেট (লিফট)’ প্রকল্পের আওতায় এ চুক্তি সই হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএসডিওর কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা শাখার প্রধান শাহরিয়ার মাহমুদ। প্রধান অতিথি ছিলেন এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এডুকো) বাংলাদেশের শিশু শ্রম নিরসন বিভাগের ব্যবস্থাপক আফজাল কবির খান।

প্রকল্পের লক্ষ্য সুবিধাবঞ্চিত যুবকদের বাজার-চাহিদাভিত্তিক কারিগরি প্রশিক্ষণ, জীবন দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার গাইডেন্স এবং বেসরকারি খাতের সঙ্গে কর্মসংস্থানের সংযোগ তৈরি করা। চোরোগউসান ফর চিলড্রেনের অর্থায়ন ও এডুকোর কারিগরি সহায়তায় এ লিফট প্রকল্প পরিচালিত হবে।

যেসব প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে সেগুলো হলো- প্রাণ গ্রুপ, আজিজ এয়ার সার্ভিসেস লিমিটেড, ড্রিম পাওয়ার বাংলাদেশ, মেটাল ফেয়ার্স, নাভানা সিএনজি, হোটেল সারিনা ঢাকা এবং আমারি ঢাকা।

আফজাল কবির খান বলেন, এ উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত যুবকদের বাজার-চাহিদাভিত্তিক প্রযুক্তিগত দক্ষতায় প্রশিক্ষিত করে শোভন কর্মসংস্থান ও টেকসই জীবিকার সুযোগ তৈরি করা হবে।

শাহরিয়ার মাহমুদ বলেন, শিল্পখাতের চাহিদা বিবেচনায় প্রশিক্ষণ পাঠ্যক্রম তৈরি করা হয়েছে। নিয়োগকর্তাদের মতামত ও নতুন দক্ষতার চাহিদা নিয়মিত পাঠ্যক্রমে যুক্ত করা হচ্ছে, যাতে গ্র্যাজুয়েটরা কর্মবাজারের উপযোগী হয়ে উঠতে পারেন।

জিনজিয়াং হসপিটালিটি ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষণ ও উন্নয়ন ব্যবস্থাপক তানভীর আনোয়ার পনি ৭২০ ঘণ্টার শিল্পভিত্তিক প্রশিক্ষণ মডেলের গুরুত্ব তুলে ধরেন।

অন্যদিকে প্রাণ-আরএফএল গ্রুপের মানবসম্পদ বিভাগের সহকারী ব্যবস্থাপক সুদীপ্ত দেবনাথ অন্তু জানান, বিদ্যুৎ এবং রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং ট্রেডের গ্র্যাজুয়েট নিয়োগে তাদের আগ্রহ অব্যাহত থাকবে।

আয়োজকরা জানান, এ অংশীদারত্বের মাধ্যমে ইন্টার্নশিপ, শিল্প সংযুক্তি, কর্মক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা এবং সরাসরি নিয়োগের সুযোগ বাড়বে। অনুষ্ঠানে সরকারি সংস্থা, শিল্পখাত, নিয়োগকর্তা, কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান, প্রকল্প অংশীদার ও যুব প্রতিনিধিরা অংশ নেন।

এ সময় লিফট প্রকল্পের অগ্রগতি নিয়ে তথ্যচিত্র প্রদর্শন এবং গ্র্যাজুয়েটদের অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়।

এএএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow