টুঙ্গিপাড়ায় আ.লীগ নেতা গ্রেপ্তার 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) রাতে উপজেলার গওহরডাঙ্গা গ্রামের চৌরঙ্গী মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  শুক্রবার (১২ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী। গ্রেপ্তার বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর শেখ (৭৬) টুঙ্গিপাড়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি শ্রীরামকান্দি গ্রামের আলতু শেখের ছেলে।  ওসি আইয়ুব আলী বলেন, টুঙ্গিপাড়া থানায় দায়ের করা একটি মারামারির মামলায় তিনি ৬ নম্বর আসামি ছিলেন। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। টুঙ্গিপাড়া থানা সূত্রে জানা যায়, গত ৩ জুন উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বয়রা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে একটি মারামারির ঘটনা ঘটে। এঘটনায় ঐ এলাকার মাহফুজুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে পাটগাতী ইউনিয়নের শ্রীরামকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর শেখসহ ১০ জনের নামে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ে

টুঙ্গিপাড়ায় আ.লীগ নেতা গ্রেপ্তার 
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) রাতে উপজেলার গওহরডাঙ্গা গ্রামের চৌরঙ্গী মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  শুক্রবার (১২ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী। গ্রেপ্তার বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর শেখ (৭৬) টুঙ্গিপাড়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি শ্রীরামকান্দি গ্রামের আলতু শেখের ছেলে।  ওসি আইয়ুব আলী বলেন, টুঙ্গিপাড়া থানায় দায়ের করা একটি মারামারির মামলায় তিনি ৬ নম্বর আসামি ছিলেন। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। টুঙ্গিপাড়া থানা সূত্রে জানা যায়, গত ৩ জুন উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বয়রা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে একটি মারামারির ঘটনা ঘটে। এঘটনায় ঐ এলাকার মাহফুজুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে পাটগাতী ইউনিয়নের শ্রীরামকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর শেখসহ ১০ জনের নামে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেন।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow