টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি টুঙ্গিপাড়ার কাছে সমাবেশ করে গেলেন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহসহ দলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৪টায় বাগেরহাটের চিতলমারী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ। সড়কপথে টুঙ্গিপাড়া থেকে চিতলমারীর দূরত্ব মাত্র ২০ থেকে ২১ কিলোমিটার। জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৬৪ জেলায় পদযাত্রার ঘোষণা দেয় এনসিপি। তবে, পরে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে গোপালগঞ্জকে এই তালিকা থেকে বাদ দেওয়া হয়। ২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যাপক সংঘর্ষ হয়েছিল, যেখানে চারজন নিহত ও শতাধিক আহত হন। মূলত এমন সহিংসতা এড়াতেই এবার গোপালগঞ্জে পদযাত্রা না করার সিদ্ধান্ত নিয়েছে দলটি, যদিও তা প্রকাশ্যে বলেনি এনসিপি। এদিকে জুলাই পদযাত্রার অংশ হিসেবে চিতলমারী শহীদ মিনারে দেওয়া বক্তব্যে হাসনাত হুঁশিয়ারি দেন, নতুন বাংলাদেশে ফ্যাসিব

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি টুঙ্গিপাড়ার কাছে সমাবেশ করে গেলেন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহসহ দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৪টায় বাগেরহাটের চিতলমারী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ। সড়কপথে টুঙ্গিপাড়া থেকে চিতলমারীর দূরত্ব মাত্র ২০ থেকে ২১ কিলোমিটার।

জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৬৪ জেলায় পদযাত্রার ঘোষণা দেয় এনসিপি। তবে, পরে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে গোপালগঞ্জকে এই তালিকা থেকে বাদ দেওয়া হয়। ২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যাপক সংঘর্ষ হয়েছিল, যেখানে চারজন নিহত ও শতাধিক আহত হন। মূলত এমন সহিংসতা এড়াতেই এবার গোপালগঞ্জে পদযাত্রা না করার সিদ্ধান্ত নিয়েছে দলটি, যদিও তা প্রকাশ্যে বলেনি এনসিপি।

এদিকে জুলাই পদযাত্রার অংশ হিসেবে চিতলমারী শহীদ মিনারে দেওয়া বক্তব্যে হাসনাত হুঁশিয়ারি দেন, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না। তিনি বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আপনাদের দুয়ারে এসেছি। যে বাংলাদেশে কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ সমান নাগরিক অধিকার ভোগ করবেন। নতুন এ বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না। এ দেশের তরুণ ছাত্র জনতা রাজপথে বুকের তাজা রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের বিদায় ঘটিয়েছে।’ 

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘এনসিপি একটি নতুন রাজনৈতিক দল। দেশ গঠনে আপনাদের সহযোগিতা চাই। আমরা তরুণ আমাদের ভুল থাকতে পারে। আপনারা আমাদের ভুল ধরিয়ে দেবেন। নতুন রাজনৈতিক দল হিসেবে সংসদে এনসিপির ছয়জন এমপি আপনাদের কথা তুলে ধরছে। আগামীতে আপাদের সঙ্গে নিয়ে ১৬০ জন সংসদ সদস্য নির্বাচিত হতে চাই।’

পথসভায় জাতীয় নাগরিক পার্টির চিতলমারী উপজেলা শাখার প্রধান সন্বয়কারী এফ এম শাহরিয়ার আল ইসলাম জুয়েলের সভাপতিত্বে ও য্গ্মু সমন্বয়কারী রফিকুল ইসলাম কাকা মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলনা মশিউর রহমান খান, জাতীয় নাগরিক পার্টির সংরক্ষিত মহিলা আসনের এমপি ও এনসিপি দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক এবং জাতীয় নারী শক্তির সদস্য সচিব মাহামুদা আলম মিতু। এনসিপির যুগ্ম-আহবায়ক সারোয়ার তুষার, জুনায়েদ আহম্মেদ রাফি, কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন রনি, জাতীয় ছাত্র শক্তির আহবায়ক জাহিদ আহসান, খুলনা বিভাগীয় এনসিপির সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, বাগেরহাট জেলা এনসিপির আহবায়ক মোর্শেদ আনোয়ার সোহেল ও যুগ্ম-আহবায়ক লাবিব আহম্মেদ।

বক্তারা বলেন, ‘জান দেব, কিন্ত জুলাই দেব না। বাংলার মাটিতে শেখ হাসিনার দাফন হবে না। কারণ বাংলাদেশের মাটিতে শেখ পরিবারের রাজনীতি শেষ।’  

পথসভা শেষে জাতীয় নাগরিক পর্টির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য  হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে জুলাই পদযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow