টেকনাফে অনুপ্রবেশ, মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান অভ্যন্তরীণ সংঘাতের জেরে নাফ নদী সাঁতরে কক্সবাজারের টেকনাফ সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের সময় দেশটির জান্তা বাহিনীর এক সেনাসদস্য ও দুই পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে আদালতের মাধ্যমে তাদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার দুপুরে কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকা সংলগ্ন নাফ নদী সীমান্ত থেকে তাদের আটক করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে যাচাইবাছাই শেষে বিজিবি তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে। আটকরা হলেন- মিয়ানমার সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট হেউন ডে টে (৩৮), এবং পুলিশ সদস্য ক্যায়াউ নাইং (৩৫) ও থেইন জ (৩৩)। তাদের বাড়ি মিয়ানমারের ইয়াঙ্গুন ও মংডু এলাকায়। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, আটকরা দীর্ঘদিন ধরে রাখাইন রাজ্যে সক্রিয় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) নিয়ন্ত্রিত ক্যাম্পে জিম্মি অবস্থায় বন্দি ছিলেন। সেখান থেকে কৌশলে পালিয়ে তারা প্লাস্টিকের জারিকেন বা পানির জারের সহায়তায় প্রায় দুই ঘণ্টা সাঁতরে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেন। সীমান্তে

টেকনাফে অনুপ্রবেশ, মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান অভ্যন্তরীণ সংঘাতের জেরে নাফ নদী সাঁতরে কক্সবাজারের টেকনাফ সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের সময় দেশটির জান্তা বাহিনীর এক সেনাসদস্য ও দুই পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে আদালতের মাধ্যমে তাদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার দুপুরে কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকা সংলগ্ন নাফ নদী সীমান্ত থেকে তাদের আটক করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে যাচাইবাছাই শেষে বিজিবি তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে। আটকরা হলেন- মিয়ানমার সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট হেউন ডে টে (৩৮), এবং পুলিশ সদস্য ক্যায়াউ নাইং (৩৫) ও থেইন জ (৩৩)। তাদের বাড়ি মিয়ানমারের ইয়াঙ্গুন ও মংডু এলাকায়। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, আটকরা দীর্ঘদিন ধরে রাখাইন রাজ্যে সক্রিয় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) নিয়ন্ত্রিত ক্যাম্পে জিম্মি অবস্থায় বন্দি ছিলেন। সেখান থেকে কৌশলে পালিয়ে তারা প্লাস্টিকের জারিকেন বা পানির জারের সহায়তায় প্রায় দুই ঘণ্টা সাঁতরে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেন। সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের দেখতে পেয়ে আটক করেন। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান বলেন, ‘সীমান্তে বিজিবি সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। রাখাইনের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি।’  তিনি জানান, নাফ নদী অতিক্রম করে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবির টহল দল তাদের আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে থানায় সোপর্দ করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ ক্রসিং ঠেকাতে সীমান্তে নজরদারি আরও তীব্র করা হয়েছে। টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবির পক্ষ থেকে আটক মিয়ানমার নাগরিকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের কঠোর নিরাপত্তায় কক্সবাজার আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow