টেস্ট অভিষেক ব্রায়ান লারা স্টেডিয়ামের, ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি কে

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে শনিবার প্রথমবারের মতো গড়াতে যাচ্ছে টেস্ট ক্রিকেট। এই ঐতিহাসিক ভেন্যুতেই দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম লড়াইয়ে মুখোমুখি হচ্চে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে এই সিরিজে বিরলভাবে কিছুটা এগিয়ে রেখেই দেখা হচ্ছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে। এতদিন ব্রায়ান লারা স্টেডিয়ামে ওয়ানডে, টি-টোয়েন্টি আন্তর্জাতিক এবং আঞ্চলিক প্রথম শ্রেণির ম্যাচ অনুষ্ঠিত হলেও এবারই প্রথম টেস্ট ম্যাচ আয়োজন করছে ভেন্যুটি। এর মাধ্যমে ত্রিনিদাদের দ্বিতীয় এবং পুরো ওয়েস্ট ইন্ডিজের ১৩তম টেস্ট ভেন্যু হিসেবে নাম লেখাল স্টেডিয়ামটি। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে এক সপ্তাহ পর পোর্ট অব স্পেনের ঐতিহ্যবাহী কুইন্স পার্ক ওভালে। মাত্র তিন সপ্তাহ আগেই নতুন অধিনায়ক রস্টোন চেজের নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ একটি সিরিজ কাটিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টে ইনিংস ও ২১৭ রানের বিশাল ব্যবধানে জয় পাওয়ার পর দ্বিতীয় টেস্ট ড্র করে সিরিজ ১-০ ব্যবধানে নিজেদের করে নেয় ক্যারিবীয়রা। টেস্ট অধিনায়ক হিসেবে সেটিই ছিল চেজের প্রথম ম্যাচ ও প্রথম সিরিজ জয়। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সাম্প

টেস্ট অভিষেক ব্রায়ান লারা স্টেডিয়ামের, ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি কে

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে শনিবার প্রথমবারের মতো গড়াতে যাচ্ছে টেস্ট ক্রিকেট। এই ঐতিহাসিক ভেন্যুতেই দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম লড়াইয়ে মুখোমুখি হচ্চে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে এই সিরিজে বিরলভাবে কিছুটা এগিয়ে রেখেই দেখা হচ্ছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে।

এতদিন ব্রায়ান লারা স্টেডিয়ামে ওয়ানডে, টি-টোয়েন্টি আন্তর্জাতিক এবং আঞ্চলিক প্রথম শ্রেণির ম্যাচ অনুষ্ঠিত হলেও এবারই প্রথম টেস্ট ম্যাচ আয়োজন করছে ভেন্যুটি। এর মাধ্যমে ত্রিনিদাদের দ্বিতীয় এবং পুরো ওয়েস্ট ইন্ডিজের ১৩তম টেস্ট ভেন্যু হিসেবে নাম লেখাল স্টেডিয়ামটি। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে এক সপ্তাহ পর পোর্ট অব স্পেনের ঐতিহ্যবাহী কুইন্স পার্ক ওভালে।

মাত্র তিন সপ্তাহ আগেই নতুন অধিনায়ক রস্টোন চেজের নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ একটি সিরিজ কাটিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টে ইনিংস ও ২১৭ রানের বিশাল ব্যবধানে জয় পাওয়ার পর দ্বিতীয় টেস্ট ড্র করে সিরিজ ১-০ ব্যবধানে নিজেদের করে নেয় ক্যারিবীয়রা। টেস্ট অধিনায়ক হিসেবে সেটিই ছিল চেজের প্রথম ম্যাচ ও প্রথম সিরিজ জয়।

তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক ওয়ানডে সিরিজে ডান হাতের তর্জনীতে চোটের কারণে খেলতে পারেননি চেজ। যদিও প্রধান কোচ ড্যারেন স্যামি আশা প্রকাশ করেছেন, প্রথম টেস্টের আগেই তিনি পুরোপুরি প্রস্তুত হয়ে উঠবেন।

স্যামি বলেন, ‘রস্টোন একজন যোদ্ধা। আমি জানি, সে কোনোভাবেই টেস্ট ক্রিকেট মিস করতে চাইবে না। আমাদের ফিজিও ডেনিস বায়ামের ওপর আমার আস্থা আছে। আমি নিশ্চিত, প্রথম টেস্টে রস্টোনকে পাওয়া যাবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের আগে ২০২২ সালে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই সময় বাংলাদেশকে ২-০ ব্যবধানে হারানোর আগে ইংল্যান্ডের বিপক্ষেও ১-০ ব্যবধানে সিরিজ জিতেছিল ক্যারিবীয়রা।

জয়ী একাদশে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই স্বাগতিকদের। তবে ম্যাচ যত গড়াবে উইকেট স্পিনবান্ধব হতে পারে- এমন ধারণা থেকে পেসার অ্যান্ডারসন ফিলিপের জায়গায় বাঁ-হাতি স্পিনার জোমেল ওয়ারিকানকে দলে নেওয়া হতে পারে।

অন্যদিকে পাকিস্তান বাংলাদেশ সফরে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর আবারও দল পুনর্গঠন করেছে। অধিনায়ক হিসেবে শান মাসুদের পরিবর্তে দায়িত্ব ফিরে পেয়েছেন বাবর আজম। দলের টেস্ট ভাগ্য ফেরানোর দায়িত্ব এখন তার কাঁধেই।

সপ্তাহান্তে ওয়েস্ট ইন্ডিজ সিলেক্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাবর আজম ও ওপেনার আজান আওয়াইস দুজনই সেঞ্চুরি করেছেন। এছাড়া দলের অন্য ব্যাটাররাও রান পাওয়ায় আত্মবিশ্বাস নিয়ে সিরিজ শুরু করছে পাকিস্তান।

বোলিং বিভাগেও ইতিবাচক খবর রয়েছে সফরকারীদের জন্য। প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন পেসার মোহাম্মদ আলী। বিদেশের মাটিতে টানা সাত টেস্টে হারের হতাশাজনক রেকর্ড ভাঙতে তার দিকেই তাকিয়ে থাকবে পাকিস্তান।

সবশেষ ২০২১ সালে ক্যারিবীয় সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল পাকিস্তান। আর দুই দলের সর্বশেষ টেস্ট লড়াই হয়েছিল ২০২৫ সালের জানুয়ারিতে মুলতানে। স্পিন-সহায়ক উইকেটে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ।

দুই অনিশ্চিত দলের এই সিরিজে আবহাওয়াও বড় ভূমিকা রাখতে পারে। জুলাই-আগস্ট সময়ে দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে সাধারণত ভারী বৃষ্টিপাত হয়ে থাকে। যদিও প্রথম টেস্টের আগে ত্রিনিদাদে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিরাজ করছে, তবে পুরো সিরিজজুড়ে এমন আবহাওয়া বজায় থাকবে- তার কোনো নিশ্চয়তা নেই।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow