ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় হজ করা যাবে কি না

প্রশ্ন : ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় হজ করা যাবে কি না? উত্তর : সৌদি সরকারের পক্ষ থেকে ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসায় হজ করার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। যতদূর সম্ভব আইন অনুসারে কাজ করা বাধ্যতামূলক। কারণ, যখন আপনি কোনো দেশে ভিসা নিয়ে প্রবেশ করেন তখন আপনি সেই দেশের আইন মেনে চলার এবং আইনবিরোধী কাজ থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেন। সুতরাং কেউ যদি ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসায় হজ করে, তাহলে প্রতিশ্রুতি ভঙ্গ হবে। তবে হজ আদায় হয়ে যাবে।  কিন্তু যদি কোনো ব্যক্তির ওপর হজ ফরজ হয় আর এই আশঙ্কা হয় যে, এখনই হজ আদায় করা না হলে ভবিষ্যতে এই ফরজ আদায় করতে পারবে না, পাশাপাশি ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা ছাড়া হজের ভিসার ব্যবস্থাও হচ্ছে না, তাহলে তার জন্য ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসায় হজ আদায় করার  সুযোগ রয়েছে।  কিন্তু নফল হজ হলে সৌদি সরকারের আইন ভঙ্গ করে প্রতারণার আশ্রয় নিয়ে ভিজিট ভিসায় তা আদায় করা জায়েজ নয়। কারণ জনকল্যাণে গৃহীত সরকারের বৈধ আইন মানা আবশ্যক। তাই নফল আমল আদায়ের জন্য সেই আবশ্যকীয় বিধান লংঘন করার কোনো  সুযোগ নেই। উত্তরদাতা মুফতি আবদুর রহমান হোসাইনী ফতোয়া বিভাগীয় প্রধান, জামিয়াত

ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় হজ করা যাবে কি না

প্রশ্ন : ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় হজ করা যাবে কি না?

উত্তর : সৌদি সরকারের পক্ষ থেকে ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসায় হজ করার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। যতদূর সম্ভব আইন অনুসারে কাজ করা বাধ্যতামূলক। কারণ, যখন আপনি কোনো দেশে ভিসা নিয়ে প্রবেশ করেন তখন আপনি সেই দেশের আইন মেনে চলার এবং আইনবিরোধী কাজ থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দেন। সুতরাং কেউ যদি ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসায় হজ করে, তাহলে প্রতিশ্রুতি ভঙ্গ হবে। তবে হজ আদায় হয়ে যাবে। 

কিন্তু যদি কোনো ব্যক্তির ওপর হজ ফরজ হয় আর এই আশঙ্কা হয় যে, এখনই হজ আদায় করা না হলে ভবিষ্যতে এই ফরজ আদায় করতে পারবে না, পাশাপাশি ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা ছাড়া হজের ভিসার ব্যবস্থাও হচ্ছে না, তাহলে তার জন্য ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসায় হজ আদায় করার  সুযোগ রয়েছে। 

কিন্তু নফল হজ হলে সৌদি সরকারের আইন ভঙ্গ করে প্রতারণার আশ্রয় নিয়ে ভিজিট ভিসায় তা আদায় করা জায়েজ নয়। কারণ জনকল্যাণে গৃহীত সরকারের বৈধ আইন মানা আবশ্যক। তাই নফল আমল আদায়ের জন্য সেই আবশ্যকীয় বিধান লংঘন করার কোনো  সুযোগ নেই।

উত্তরদাতা

মুফতি আবদুর রহমান হোসাইনী

ফতোয়া বিভাগীয় প্রধান, জামিয়াতুল ইসলামিয়া বায়তুস সালাম, মিরপুর ১২, ঢাকা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow