ট্রফি উদযাপনের সময় আর্জেন্টিনার আচরণ নিয়ে সমালোচনায় দানি ওলমো

২০২৬ বিশ্বকাপ ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের একটি মুহূর্ত ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। অভিযোগ উঠেছে, রানার্সআপ পদক গ্রহণের পর আর্জেন্টিনার খেলোয়াড়রা বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের ট্রফি উদযাপনের সময় তাদের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই দৃশ্য ছড়িয়ে পড়ার পর অনেকেই আর্জেন্টাইন খেলোয়াড়দের আচরণের সমালোচনা করছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পদক গ্রহণের আগে স্পেনের খেলোয়াড়রা আর্জেন্টিনাকে সম্মান জানিয়ে গার্ড অব অনার দিয়েছিলেন। কিন্তু ট্রফি উঁচিয়ে ধরার সময় আর্জেন্টিনার খেলোয়াড়দের পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে থাকার ঘটনাকে অনেকেই ক্রীড়াসুলভ আচরণের পরিপন্থী হিসেবে দেখছেন। এ নিয়ে ম্যাচ শেষে মিক্সড জোনে স্পেনের মিডফিল্ডার দানি ওলমোর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এসব নিয়ে আমরা ভাবছি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি কী ধরনের মূল্যবোধ ছড়িয়ে দিতে চান। আমরা অনেক প্রজন্মের জন্য উদাহরণ, আমার মনে হয় তাদেরও সেটাই হওয়া উচিত। এখন আমরা আমাদের শিরোপা উদযাপন করবো।’ ওলমো এই মন্তব্য করার সময়ই স্পেন অধিনায়ক রদ্রি বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে সেখানে উপস্থিত হন।

ট্রফি উদযাপনের সময় আর্জেন্টিনার আচরণ নিয়ে সমালোচনায় দানি ওলমো

২০২৬ বিশ্বকাপ ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের একটি মুহূর্ত ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। অভিযোগ উঠেছে, রানার্সআপ পদক গ্রহণের পর আর্জেন্টিনার খেলোয়াড়রা বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের ট্রফি উদযাপনের সময় তাদের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই দৃশ্য ছড়িয়ে পড়ার পর অনেকেই আর্জেন্টাইন খেলোয়াড়দের আচরণের সমালোচনা করছেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, পদক গ্রহণের আগে স্পেনের খেলোয়াড়রা আর্জেন্টিনাকে সম্মান জানিয়ে গার্ড অব অনার দিয়েছিলেন। কিন্তু ট্রফি উঁচিয়ে ধরার সময় আর্জেন্টিনার খেলোয়াড়দের পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে থাকার ঘটনাকে অনেকেই ক্রীড়াসুলভ আচরণের পরিপন্থী হিসেবে দেখছেন।

এ নিয়ে ম্যাচ শেষে মিক্সড জোনে স্পেনের মিডফিল্ডার দানি ওলমোর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এসব নিয়ে আমরা ভাবছি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি কী ধরনের মূল্যবোধ ছড়িয়ে দিতে চান। আমরা অনেক প্রজন্মের জন্য উদাহরণ, আমার মনে হয় তাদেরও সেটাই হওয়া উচিত। এখন আমরা আমাদের শিরোপা উদযাপন করবো।’

ওলমো এই মন্তব্য করার সময়ই স্পেন অধিনায়ক রদ্রি বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে সেখানে উপস্থিত হন। ফাইনালে জয়ের আনন্দে মেতে ওঠা স্পেন শিবির বিতর্কে না জড়িয়ে নিজেদের সাফল্য উদযাপনেই মনোযোগ দিয়েছে।

আরআর/আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow