ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর-কুড়িয়ানা এলাকার পেয়ারা বাগান দেখতে গিয়ে ট্রলার থেকে পড়ে পানিতে ডুবে মো. মুইন সরদার (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আদমকাঠি-কটুরাকাঠি খালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুইন সরদার বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া গ্রামের মো. মনির সরদারের ছেলে। প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধুদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার বন্ধুদের সঙ্গে নেছারাবাদের পেয়ারা বাগান দেখতে আসেন মুইন। বিকেলে তারা একটি ট্রলার ভাড়া করে খালে ঘুরছিলেন। এ সময় মুইন ট্রলারের সামনের অংশে বসে ছিলেন। ট্রলারটি আদমকাঠি থেকে কটুরাকাঠি খাল অতিক্রম করার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে গভীর পানিতে পড়ে যান মুইন। মুইন পানিতে পড়ে যাওয়ার পরপরই ট্রলারটি থামিয়ে তার বন্ধুরা ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাকে পানি থেকে উদ্ধার করে দ্রুত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আনন্দভ্রমণের মুহূর্তেই বন্ধুদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত

ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর-কুড়িয়ানা এলাকার পেয়ারা বাগান দেখতে গিয়ে ট্রলার থেকে পড়ে পানিতে ডুবে মো. মুইন সরদার (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আদমকাঠি-কটুরাকাঠি খালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুইন সরদার বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া গ্রামের মো. মনির সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধুদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার বন্ধুদের সঙ্গে নেছারাবাদের পেয়ারা বাগান দেখতে আসেন মুইন। বিকেলে তারা একটি ট্রলার ভাড়া করে খালে ঘুরছিলেন। এ সময় মুইন ট্রলারের সামনের অংশে বসে ছিলেন। ট্রলারটি আদমকাঠি থেকে কটুরাকাঠি খাল অতিক্রম করার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে গভীর পানিতে পড়ে যান মুইন।

মুইন পানিতে পড়ে যাওয়ার পরপরই ট্রলারটি থামিয়ে তার বন্ধুরা ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাকে পানি থেকে উদ্ধার করে দ্রুত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আনন্দভ্রমণের মুহূর্তেই বন্ধুদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, পেয়ারা বাগানে ঘুরতে এসে অসাবধানতাবশত ট্রলার থেকে পানিতে পড়ে ওই তরুণের মৃত্যু হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow