ট্রলি উল্টে প্রাণ গেল চালকের

ঝালকাঠির নলছিটি উপজেলায় বালি বহনকারী একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মো. হানিফ মাঝি (৩৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রলিতে থাকা তার সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছেন। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খেজুরতলা–মানপাশা সড়কের বিরাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক হানিফ মাঝি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠি গ্রামের সুলতান মাঝির ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে নলছিটির সিদ্ধকাঠির ফুলতলা বাজার থেকে একটি খালি ট্রলি নিয়ে বালি আনার উদ্দেশ্যে খেজুরতলার দিকে যাচ্ছিলেন চালক হানিফ মাঝি। পথিমধ্যে ট্রলিটি বিরাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রলিটি উল্টে সড়কের পাশে পড়ে যায় এবং চালক হানিফ মাঝির গায়ের ওপর আছড়ে পড়ে। ফলে ঘটনাস্থলাতেই তার মৃত্যু হয়। এ সময় ট্রলিতে থাকা তার সহকারীও গুরুতর আহত হন। স্থানীয়রা আহত সহকারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝা

ট্রলি উল্টে প্রাণ গেল চালকের
ঝালকাঠির নলছিটি উপজেলায় বালি বহনকারী একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মো. হানিফ মাঝি (৩৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রলিতে থাকা তার সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছেন। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খেজুরতলা–মানপাশা সড়কের বিরাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক হানিফ মাঝি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠি গ্রামের সুলতান মাঝির ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে নলছিটির সিদ্ধকাঠির ফুলতলা বাজার থেকে একটি খালি ট্রলি নিয়ে বালি আনার উদ্দেশ্যে খেজুরতলার দিকে যাচ্ছিলেন চালক হানিফ মাঝি। পথিমধ্যে ট্রলিটি বিরাট এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রলিটি উল্টে সড়কের পাশে পড়ে যায় এবং চালক হানিফ মাঝির গায়ের ওপর আছড়ে পড়ে। ফলে ঘটনাস্থলাতেই তার মৃত্যু হয়। এ সময় ট্রলিতে থাকা তার সহকারীও গুরুতর আহত হন। স্থানীয়রা আহত সহকারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow