‘ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যানের ফেসবুক-হোয়াটসঅ্যাপ নিয়ন্ত্রণে নেওয়া যায়নি’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। তবে হ্যাকাররা ক্ষতিকর কোনো তথ্য পায়নি বলে দাবি করেছেন ট্রাইব্যুনালের প্রযুক্তিবিষয়ক প্রসিকিউটর তানভীর জোহা।  বুধবার (২৫ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের মোবাইল, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ হ্যাকড পরবর্তী বিষয়ে তিনি এ তথ্য জানান।  তানভীর জোহা বলেন, ‘মোবাইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ কারা হ্যাকড করেছে, তা জানা যায়নি। হোয়াটসঅ্যাপ নিয়ন্ত্রণে আসেনি।’ এর আগে মঙ্গলবার (২৪ মার্চ) রাতে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের মোবাইল সেট, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ হ্যাকড করে হ্যাকার চক্র। এ বিষয়ে স্বরাষ্ট্র, আইন ও তথ্য মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।  একটি লিংক পাঠিয়ে সব কিছু হ্যাকড করা হয় বলে জানা যায়।

‘ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যানের ফেসবুক-হোয়াটসঅ্যাপ নিয়ন্ত্রণে নেওয়া যায়নি’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। তবে হ্যাকাররা ক্ষতিকর কোনো তথ্য পায়নি বলে দাবি করেছেন ট্রাইব্যুনালের প্রযুক্তিবিষয়ক প্রসিকিউটর তানভীর জোহা। 

বুধবার (২৫ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের মোবাইল, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ হ্যাকড পরবর্তী বিষয়ে তিনি এ তথ্য জানান। 

তানভীর জোহা বলেন, ‘মোবাইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ কারা হ্যাকড করেছে, তা জানা যায়নি। হোয়াটসঅ্যাপ নিয়ন্ত্রণে আসেনি।’

এর আগে মঙ্গলবার (২৪ মার্চ) রাতে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের মোবাইল সেট, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ হ্যাকড করে হ্যাকার চক্র। এ বিষয়ে স্বরাষ্ট্র, আইন ও তথ্য মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। 

একটি লিংক পাঠিয়ে সব কিছু হ্যাকড করা হয় বলে জানা যায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow