ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

বগুড়ায় পণ্যবাহী ট্রাক ও কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সালাম (৩৫) নামের এক চালক নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে কুন্দারহাট হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম রংপুর সদর উপজেলার মুন্সিপাড়া এলাকার মৃত রুকু মিয়ার ছেলে। তিনি ‘স্টেডফাস্ট’ কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান চালক ছিলেন। কুন্দারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে নাটোরগামী স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আব্দুস সালামের মৃত্যু হয়। এ ঘটনায় কাভার্ডভ্যানে থাকা কুরিয়ার সার্ভিসের বিপুল পার্সেল ও মালামাল মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। ওসি হাফিজুর রহমান জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতা

ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

বগুড়ায় পণ্যবাহী ট্রাক ও কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুস সালাম (৩৫) নামের এক চালক নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে কুন্দারহাট হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালাম রংপুর সদর উপজেলার মুন্সিপাড়া এলাকার মৃত রুকু মিয়ার ছেলে। তিনি ‘স্টেডফাস্ট’ কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান চালক ছিলেন।

কুন্দারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে নাটোরগামী স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আব্দুস সালামের মৃত্যু হয়। এ ঘটনায় কাভার্ডভ্যানে থাকা কুরিয়ার সার্ভিসের বিপুল পার্সেল ও মালামাল মহাসড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে।

ওসি হাফিজুর রহমান জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow