ট্রাক-মটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ট্রাক-মটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১টার দিকে ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কের হাড়ভাঙ্গা ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে।   নিহতরা হলেন- উপজেলার নয়নশ্রী ইউনিয়নের চর শৈল্যা গ্রামের মৃত সালাম মৃধার ছেলে হারুন অর রশিদ (৪৫) ও তার একমাত্র ছেলে সাদ চৌধুরী (১৪)।  স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মটরসাইকেল নিয়ে নবাবগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন বাবা হারুন অর রশিদ ও ছেলে সাদ। হাড়ভাঙ্গা ব্রিজের ঢালে এলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘাতক ট্রাক মুহুর্তে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।  নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মো. কামরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মালবাহী ট্রাক ও মটর সাইকেলের সংঘর্ষে তাদের মৃত্যু হয়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow