ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহত

রাজবাড়ী সদর উপজেলার বাগমারা এলাকায় দ্রুত গতির একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী প্রবাসী মোঃ জিলাল হোসেনের মৃত্যু হয়েছে।নিহত প্রবাসী মোঃ জিলাল হোসেন রাজবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভবানীপুর এলাকার বাসিন্দা দানেজ উদ্দিনের ছেলে। সোমবার সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা সাগর ফুড প্রোডাক্টসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।রপাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাকসুদুর রহমান মুরাদ জানান, সোমবার সকালে ওই প্রবাসী ভবানীপুরের বাসা থেকে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি কালুখালী উপজেলার মাজবাড়ি ইউনিয়নে যাচ্ছিলেন। এ সময় তিনি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা সাগর ফুড প্রোডাক্টসের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রবাসী জিলাল হোসেন মারা যান।এ সময় ট্রাকটি ফেলে রেখে পালিয়েছে ট্রাকের চালক ও তার সহযোগী। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান আছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহত

রাজবাড়ী সদর উপজেলার বাগমারা এলাকায় দ্রুত গতির একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী প্রবাসী মোঃ জিলাল হোসেনের মৃত্যু হয়েছে।

নিহত প্রবাসী মোঃ জিলাল হোসেন রাজবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভবানীপুর এলাকার বাসিন্দা দানেজ উদ্দিনের ছেলে। সোমবার সকালে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা সাগর ফুড প্রোডাক্টসের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

রপাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাকসুদুর রহমান মুরাদ জানান, সোমবার সকালে ওই প্রবাসী ভবানীপুরের বাসা থেকে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি কালুখালী উপজেলার মাজবাড়ি ইউনিয়নে যাচ্ছিলেন। এ সময় তিনি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারা সাগর ফুড প্রোডাক্টসের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রবাসী জিলাল হোসেন মারা যান।

এ সময় ট্রাকটি ফেলে রেখে পালিয়েছে ট্রাকের চালক ও তার সহযোগী। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান আছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow