ট্রাকচাপায় তাঁতী দল নেতা নিহত

সিলেট মহানগর তাঁতী দলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেল আহমদ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজার এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন তিনি। নিহত জুনেল আহমদ দক্ষিণ সুরমার গোপশহর এলাকার বাসিন্দা এবং নগরীর কাজী ম্যানশন মার্কেটের ব্যবস্থাপক ছিলেন। দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। সিলেট মহানগর তাঁতী দলের সদস্য সচিব আমিনুল হক বেলাল বলেন, জুনেলের ছেলে তেলিবাজার এলাকার একটি স্কুলে পড়ে। দুপুরে তিনি মোটরসাইকেলে করে ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই জুনেল মারা যায়। তার ছেলে আহত হয়। দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান বলেন, ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় তাঁতী দল নেতা নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকচালককে আটক করেছে পুলিশ।

ট্রাকচাপায় তাঁতী দল নেতা নিহত

সিলেট মহানগর তাঁতী দলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেল আহমদ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজার এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন তিনি।

নিহত জুনেল আহমদ দক্ষিণ সুরমার গোপশহর এলাকার বাসিন্দা এবং নগরীর কাজী ম্যানশন মার্কেটের ব্যবস্থাপক ছিলেন। দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেট মহানগর তাঁতী দলের সদস্য সচিব আমিনুল হক বেলাল বলেন, জুনেলের ছেলে তেলিবাজার এলাকার একটি স্কুলে পড়ে। দুপুরে তিনি মোটরসাইকেলে করে ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই জুনেল মারা যায়। তার ছেলে আহত হয়।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান বলেন, ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় তাঁতী দল নেতা নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকচালককে আটক করেছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow