ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
দিনাজপুরের গোবিন্দগঞ্জ মহাসড়কে বিরামপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আনুমানিক দুপুর ১২টার দিকে বিরামপুর টিএন্ডটি অফিস-এর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. মিজানুর রহমানের ছেলে মো. সজিব হাসান (২৫) ও মো. তৌহিদুল ইসলাম বাবলু সরকারের ছেলে মো. ইজারুল ইসলাম রাব্বি (২৬)। তাদের বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার শালিকাদহ গ্রামে। নিহত রাব্বি শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন তার শ্বশুর ফয়সাল আবেদীন। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ফলে ট্রাকটিকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। পুলিশ জানায়, খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নিহতদের পরিবারকে খবর দেওয়ার পর তারা থানায় উপস্থিত হন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। ঘাতক ট্রাক শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, ফুলবাড়ী উপজে
দিনাজপুরের গোবিন্দগঞ্জ মহাসড়কে বিরামপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আনুমানিক দুপুর ১২টার দিকে বিরামপুর টিএন্ডটি অফিস-এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. মিজানুর রহমানের ছেলে মো. সজিব হাসান (২৫) ও মো. তৌহিদুল ইসলাম বাবলু সরকারের ছেলে মো. ইজারুল ইসলাম রাব্বি (২৬)। তাদের বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার শালিকাদহ গ্রামে।
নিহত রাব্বি শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন তার শ্বশুর ফয়সাল আবেদীন।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ফলে ট্রাকটিকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নিহতদের পরিবারকে খবর দেওয়ার পর তারা থানায় উপস্থিত হন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। ঘাতক ট্রাক শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট (চিন্তামন) এলাকায় নিহত রাব্বির শ্বশুর বাড়ি। ইসরাত জাহান আলেয়া নামে তার সাত মাস বয়সি এক মেয়ে সন্তান রয়েছে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
What's Your Reaction?