ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ কিশোরের

গাজীপুরের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের গলান এশিয়ান হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা এলাকার মন্জুর হোসেনের ছেলে নওশের আকন্দ (১৬) ও মোশারফ হোসেনের ছেলে মিহাত আকন্দ (১৫)। জানা গেছে, নাগরী ইউনিয়নের গলান দর্জিবাড়ি এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে দুই কিশোর হাইওয়ে রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জামাল উদ্দিন কালবেলাকে বলেন, দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক পালিয়ে গেছে। পরবর্তীতে হাইওয়ে কাঞ্চন ক্যাম্পের এসআই মাহমুদুল হাসান নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ কিশোরের

গাজীপুরের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের গলান এশিয়ান হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা এলাকার মন্জুর হোসেনের ছেলে নওশের আকন্দ (১৬) ও মোশারফ হোসেনের ছেলে মিহাত আকন্দ (১৫)।

জানা গেছে, নাগরী ইউনিয়নের গলান দর্জিবাড়ি এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে দুই কিশোর হাইওয়ে রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জামাল উদ্দিন কালবেলাকে বলেন, দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক পালিয়ে গেছে। পরবর্তীতে হাইওয়ে কাঞ্চন ক্যাম্পের এসআই মাহমুদুল হাসান নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow