ট্রাক্টর-অটোভ্যান সংঘর্ষে মাদ্রাসাছাত্র নিহত, আহত ৬
পঞ্চগড়ের দেবীগঞ্জে বেপরোয়া গতির একটি মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় যাত্রীবাহী অটোভ্যান দুমড়ে-মুচড়ে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে দেবীগঞ্জ পৌরশহরের পায়রা চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আল-আমীন (৭)। সে ব্যাটালিয়ন আনসার সদস্য মো. নূর মোহাম্মদের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল। এ ঘটনায় নূর মোহাম্মদের স্ত্রী আসমা খাতুন ও তাদের ছোট ছেলে আরাফাত (৫) গুরুতর আহত হয়েছে।
অন্য আহতরা হলেন— সাজেদা বেগম (৩৭), তার ছেলে সুজাব আলী (৮), জুলেখা বেগম (৩৮) এবং ভ্যানচালক তারা মিয়া (৩৯)। হতাহতদের সবার বাড়ি দেবীগঞ্জ উপজেলার সোনাহার-মল্লিকাদহ ও নুরুর বাজার সিকদারপাড়া এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগীরা পার্শ্ববর্তী বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নে এক আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত শেষে ব্যাটারিচালিত অটোভ্যানে করে নিজ বাড়িতে ফিরছিলেন। দেবীগঞ্জ-সোনাহার মহাসড়কের পায়রা চত্বরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রা ট্রাক্টর ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি
পঞ্চগড়ের দেবীগঞ্জে বেপরোয়া গতির একটি মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় যাত্রীবাহী অটোভ্যান দুমড়ে-মুচড়ে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে দেবীগঞ্জ পৌরশহরের পায়রা চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আল-আমীন (৭)। সে ব্যাটালিয়ন আনসার সদস্য মো. নূর মোহাম্মদের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল। এ ঘটনায় নূর মোহাম্মদের স্ত্রী আসমা খাতুন ও তাদের ছোট ছেলে আরাফাত (৫) গুরুতর আহত হয়েছে।
অন্য আহতরা হলেন— সাজেদা বেগম (৩৭), তার ছেলে সুজাব আলী (৮), জুলেখা বেগম (৩৮) এবং ভ্যানচালক তারা মিয়া (৩৯)। হতাহতদের সবার বাড়ি দেবীগঞ্জ উপজেলার সোনাহার-মল্লিকাদহ ও নুরুর বাজার সিকদারপাড়া এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগীরা পার্শ্ববর্তী বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নে এক আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত শেষে ব্যাটারিচালিত অটোভ্যানে করে নিজ বাড়িতে ফিরছিলেন। দেবীগঞ্জ-সোনাহার মহাসড়কের পায়রা চত্বরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রা ট্রাক্টর ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ ৭ জন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশু আল-আমীনকে মৃত ঘোষণা করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত ট্রাক্টর ও ইজিবাইক বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।