ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত

যশোরের শার্শায় ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। সোমবার (২০ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের সালামের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের জাহাঙ্গীর ভাণ্ডারীর ছেলে মোটরসাইকেল চালক নাহিদ (৪০) ও বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মো. জমাত আলীর ছেলে উষা (৩০)। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে তিনজন একটি মোটরসাইকেলে রুদ্রপুরের দিকে যাচ্ছিলেন। পথে রুদ্রপুর-গোগা সড়কের সালামের মোড় এলাকার রফিকুলের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এতে মোটরসাইকেল চালক নাহিদ ও আরোহী উষা ঘটনাস্থলেই নিহত হন। অন্য আরোহী রুবেল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়। খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য ম

ট্রাক্টর-মোটরসাইকেলের সংঘর্ষে ২ যুবক নিহত

যশোরের শার্শায় ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। সোমবার (২০ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার গোগা ইউনিয়নের সালামের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের জাহাঙ্গীর ভাণ্ডারীর ছেলে মোটরসাইকেল চালক নাহিদ (৪০) ও বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মো. জমাত আলীর ছেলে উষা (৩০)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে তিনজন একটি মোটরসাইকেলে রুদ্রপুরের দিকে যাচ্ছিলেন। পথে রুদ্রপুর-গোগা সড়কের সালামের মোড় এলাকার রফিকুলের বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এতে মোটরসাইকেল চালক নাহিদ ও আরোহী উষা ঘটনাস্থলেই নিহত হন। অন্য আরোহী রুবেল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়।

খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়।

শার্শা থানার ওসি শামীমুল ইসলাম বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। একই সঙ্গে দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ঘাতক ট্রাক্টর চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow