ট্রান্সফরমারের অভাবে বন্ধ রাবি গ্রন্থাগারের এসি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে এসে প্রচণ্ড গরমে চরম ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা। গ্রন্থাগারের পাঠকক্ষের জন্য ১০টি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) কেনা ও স্থাপন করা হলেও প্রয়োজনীয় ট্রান্সফরমার সংযোগ না থাকায় এসিগুলো চালু করা সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় গ্রন্থাগারের উন্নয়নে বরাদ্দ হিসেবে ৪ কোটি টাকা দেওয়া হয়েছে। এতে ১০টি এসি কেনার পাশাপাশি টাইলস সংযোজন, পানির পাইপলাইন প্রতিস্থাপন, টয়লেট সংস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে। এসিগুলো স্থাপনের কাজ প্রায় শেষ হলেও অতিরিক্ত বিদ্যুৎ লোডের কারণে ৪০০ কেভিএ ক্ষমতাসম্পন্ন নতুন ট্রান্সফরমার স্থাপন ছাড়া সেগুলো চালু করা যাচ্ছে না। গ্রন্থাগারে পড়তে আসা শিক্ষার্থীরা বলেন, ‘গরমের কারণে দীর্ঘ সময় গ্রন্থাগারে বসে পড়াশোনা করা কঠিন হয়ে পড়েছে। এসি বসানো হলেও চালু না থাকায় কোনো সুফল মিলছে না। দ্রুত ট্রান্সফরমার স্থাপন করে এসিগুলো চালুর দাবি জানাই।’ কেন্দ্রীয় গ্রন্থাগারের অপারেশন ম্যানেজার এম এ এন মমিনুর রহমান বলেন, ‘গ্রন্থাগারের সার্বিক সেবার মান উন্নয়নে একযোগে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে এসে প্রচণ্ড গরমে চরম ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা। গ্রন্থাগারের পাঠকক্ষের জন্য ১০টি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) কেনা ও স্থাপন করা হলেও প্রয়োজনীয় ট্রান্সফরমার সংযোগ না থাকায় এসিগুলো চালু করা সম্ভব হয়নি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় গ্রন্থাগারের উন্নয়নে বরাদ্দ হিসেবে ৪ কোটি টাকা দেওয়া হয়েছে। এতে ১০টি এসি কেনার পাশাপাশি টাইলস সংযোজন, পানির পাইপলাইন প্রতিস্থাপন, টয়লেট সংস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে। এসিগুলো স্থাপনের কাজ প্রায় শেষ হলেও অতিরিক্ত বিদ্যুৎ লোডের কারণে ৪০০ কেভিএ ক্ষমতাসম্পন্ন নতুন ট্রান্সফরমার স্থাপন ছাড়া সেগুলো চালু করা যাচ্ছে না।
গ্রন্থাগারে পড়তে আসা শিক্ষার্থীরা বলেন, ‘গরমের কারণে দীর্ঘ সময় গ্রন্থাগারে বসে পড়াশোনা করা কঠিন হয়ে পড়েছে। এসি বসানো হলেও চালু না থাকায় কোনো সুফল মিলছে না। দ্রুত ট্রান্সফরমার স্থাপন করে এসিগুলো চালুর দাবি জানাই।’
কেন্দ্রীয় গ্রন্থাগারের অপারেশন ম্যানেজার এম এ এন মমিনুর রহমান বলেন, ‘গ্রন্থাগারের সার্বিক সেবার মান উন্নয়নে একযোগে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে ‘এমিগো ইঞ্জিনিয়ারিং কোং’ ইতোমধ্যে এসি সরবরাহ ও স্থাপনের কাজ সম্পন্ন করেছে। তবে এসিগুলো চালু করতে গিয়ে দেখা যায়, বিদ্যমান বিদ্যুৎ সংযোগ অতিরিক্ত লোড বহন করতে পারছে না। বিষয়টি পর্যালোচনা করে প্রকৌশল দপ্তর জানিয়েছে, নতুন ৪০০ কেভিএ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার ছাড়া এসিগুলো চালু করা সম্ভব নয়। তাই জরুরি ভিত্তিতে ট্রান্সফরমার ক্রয় ও স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। কাজ শেষ হলেই গ্রন্থাগারের নতুন এসিগুলো চালু করা হবে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, যত ধরনের টেকনিক্যাল কাজকর্ম আছে সেগুলো দ্রুত বাস্তবায়ন করে শিক্ষার্থীদের উপকারে কাজ করা দরকার। শিক্ষার্থীদের অনেক কাজ বিভিন্ন দপ্তরে আটকে থাকে তা কষ্টকর।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. আব্দুল আলিম বলেন, ‘আগামীকাল উপাচার্য মহোদয় ক্যাম্পাসে ফিরবেন। এরপর এ বিষয় দ্রুত সিদ্ধান্ত নিয়ে গ্রন্থাগারের এসিগুলো চালুর জন্য প্রয়োজনীয় সংযোগের ব্যবস্থা করা হবে।’
মিরাজ হোসেন/এএইচ/এমএস
What's Your Reaction?