ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১২টার পরে মঠবাড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের মাতুব্বর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার ওসি মো. রবিউল ইসলাম। নিহত ওই যুবকের নাম মো. রাসেল হাওলাদার (৩৬)। তিনি মঠবাড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের দক্ষিণ মিঠাখালী গ্রামের মনসুর হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১২টার দিকে তিনি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যায়। শনিবার (২৫ এপ্রিল) সকালে স্থানীয় লোকজন বৈদ্যুতিক খুঁটির নিচে তাকে বাম হাত ও দুই পায়ের কিছু অংশ পোড়াসহ মৃত অবস্থায় দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় নিয়ে যায়। মঠবাড়িয়া থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, গতকাল গভীর রাতে ট্রান্সফর্মার চুরি করতে ওই যুবক বৈদ্যুতিক খুঁটির ওপরে ওঠেন। একপর্যায়ে তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে মারা যান। এ বিষয়ে মঠবাড়িয়া থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১২টার পরে মঠবাড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের মাতুব্বর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার ওসি মো. রবিউল ইসলাম।

নিহত ওই যুবকের নাম মো. রাসেল হাওলাদার (৩৬)। তিনি মঠবাড়িয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের দক্ষিণ মিঠাখালী গ্রামের মনসুর হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১২টার দিকে তিনি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যায়। শনিবার (২৫ এপ্রিল) সকালে স্থানীয় লোকজন বৈদ্যুতিক খুঁটির নিচে তাকে বাম হাত ও দুই পায়ের কিছু অংশ পোড়াসহ মৃত অবস্থায় দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ময়নাতদন্তের জন্য মরদেহ থানায় নিয়ে যায়।

মঠবাড়িয়া থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, গতকাল গভীর রাতে ট্রান্সফর্মার চুরি করতে ওই যুবক বৈদ্যুতিক খুঁটির ওপরে ওঠেন। একপর্যায়ে তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে মারা যান। এ বিষয়ে মঠবাড়িয়া থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow