ট্রাম্প কি মানসিকভাবে সুস্থ, প্রশ্ন উঠল কংগ্রেসে 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে মার্কিন কংগ্রেসে। এ নিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। খবর এনডিটিভির।     ওয়াশিংটনে কংগ্রেসের শুনানিতে ডেমোক্র্যাট আইনপ্রণেতা সারা জ্যাকোবস জানতে চান, ট্রাম্প যুক্তরাষ্ট্রের ‘কমান্ডার-ইন-চিফ’ হিসেবে দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে যথেষ্ট সুস্থ কিনা।  জবাবে সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ উত্তর না দিয়ে ট্রাম্পের পক্ষে সাফাই গেয়ে হেগসেথ বলেন, ‘একই ধরনের প্রশ্ন কি ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনের ক্ষেত্রে গত চার বছরে তোলা হয়েছিল?’    এর জবাবে সারা জ্যাকবস বলেন, ‘জো বাইডেন এখন প্রেসিডেন্ট নন। ট্রাম্প দেড় বছর ধরে দায়িত্বে আছেন।’  শুনানির একপর্যায়ে কিছুটা বিরক্ত হয়ে হেগসেথ বলেন, ‘আপনি যেভাবে কমান্ডার-ইন-চিফকে অবমূল্যায়ন করছেন, সে ধরনের আলোচনায় আমি যেতে চাই না।’ পরে তিনি ট্রাম্পকে একজন অসাধারণ কমান্ডার-ইন-চিফ বলে উল্লেখ করে বলেন, তিনি তার সেনাদের অগ্রাধিকার দেন।  উল্লেখ্য, ইরান যুদ্ধ শুরুর পর থেকে ট্রাম্প সামাজিক মাধ্যমে একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন, যা নিয়ে রাজনৈ

ট্রাম্প কি মানসিকভাবে সুস্থ, প্রশ্ন উঠল কংগ্রেসে 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে মার্কিন কংগ্রেসে। এ নিয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। খবর এনডিটিভির।     ওয়াশিংটনে কংগ্রেসের শুনানিতে ডেমোক্র্যাট আইনপ্রণেতা সারা জ্যাকোবস জানতে চান, ট্রাম্প যুক্তরাষ্ট্রের ‘কমান্ডার-ইন-চিফ’ হিসেবে দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে যথেষ্ট সুস্থ কিনা।  জবাবে সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ উত্তর না দিয়ে ট্রাম্পের পক্ষে সাফাই গেয়ে হেগসেথ বলেন, ‘একই ধরনের প্রশ্ন কি ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেনের ক্ষেত্রে গত চার বছরে তোলা হয়েছিল?’    এর জবাবে সারা জ্যাকবস বলেন, ‘জো বাইডেন এখন প্রেসিডেন্ট নন। ট্রাম্প দেড় বছর ধরে দায়িত্বে আছেন।’  শুনানির একপর্যায়ে কিছুটা বিরক্ত হয়ে হেগসেথ বলেন, ‘আপনি যেভাবে কমান্ডার-ইন-চিফকে অবমূল্যায়ন করছেন, সে ধরনের আলোচনায় আমি যেতে চাই না।’ পরে তিনি ট্রাম্পকে একজন অসাধারণ কমান্ডার-ইন-চিফ বলে উল্লেখ করে বলেন, তিনি তার সেনাদের অগ্রাধিকার দেন।  উল্লেখ্য, ইরান যুদ্ধ শুরুর পর থেকে ট্রাম্প সামাজিক মাধ্যমে একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে সমালোচনা চলছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow