ট্রাম্প দেশকে ভুল পথে নিচ্ছেন, মত অধিকাংশ মার্কিনির : জরিপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে দেশকে ভুল পথে নিয়ে যাচ্ছেন, এমনটাই মনে করেন যুক্তরাষ্ট্রের অধিকাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক। এনপিআর, পিবিএস নিউজ ও মারিস্টের যৌথ জরিপে এ তথ্য উঠে এসেছে। খবর দ্য গার্ডিয়ানের।  স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের একদিন আগে প্রকাশিত এ জরিপে দেখা যায়, ৫৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মনে করেন ট্রাম্পের নীতিতে দেশ আগের চেয়ে খারাপ অবস্থায় যাচ্ছে। তার প্রথম মেয়াদের একই সময়ের তুলনায় এই সংখ্যা ১৩ শতাংশ বেশি। গত এপ্রিলের তুলনায়ও এই নেতিবাচক মতামত ৪ শতাংশ বেড়েছে। দলভিত্তিক বিভাজন স্পষ্ট। ৯০ শতাংশ ডেমোক্র্যাট মনে করেন, এক বছরের তুলনায় দেশ এখন খারাপ অবস্থায়। অন্যদিকে ৮২ শতাংশ রিপাবলিকান মনে করেন পরিস্থিতির উন্নতি হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আস্থাও কমেছে। ২০২৫ সালের মার্চে ৪৩ শতাংশ মার্কিনি মনে করেছিলেন, প্রেসিডেন্ট, কংগ্রেস ও আদালতের মধ্যে ক্ষমতার ভারসাম্য ঠিকভাবে কাজ করছে। নতুন জরিপে সেই হার নেমে এসেছে ৩২ শতাংশে। এদিকে পিউ রিসার্চ সেন্টারের জানুয়ারির এক জরিপে দেখা যায়, মাত্র ২৭ শতাংশ প্রাপ্তবয়স্ক ট্রাম্পের বেশিরভাগ নীতি ও পরিকল্পনাকে সমর্থন করেন। জরিপ বলছে,

ট্রাম্প দেশকে ভুল পথে নিচ্ছেন, মত অধিকাংশ মার্কিনির : জরিপ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে দেশকে ভুল পথে নিয়ে যাচ্ছেন, এমনটাই মনে করেন যুক্তরাষ্ট্রের অধিকাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক। এনপিআর, পিবিএস নিউজ ও মারিস্টের যৌথ জরিপে এ তথ্য উঠে এসেছে। খবর দ্য গার্ডিয়ানের। 

স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের একদিন আগে প্রকাশিত এ জরিপে দেখা যায়, ৫৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মনে করেন ট্রাম্পের নীতিতে দেশ আগের চেয়ে খারাপ অবস্থায় যাচ্ছে। তার প্রথম মেয়াদের একই সময়ের তুলনায় এই সংখ্যা ১৩ শতাংশ বেশি। গত এপ্রিলের তুলনায়ও এই নেতিবাচক মতামত ৪ শতাংশ বেড়েছে।

দলভিত্তিক বিভাজন স্পষ্ট। ৯০ শতাংশ ডেমোক্র্যাট মনে করেন, এক বছরের তুলনায় দেশ এখন খারাপ অবস্থায়। অন্যদিকে ৮২ শতাংশ রিপাবলিকান মনে করেন পরিস্থিতির উন্নতি হয়েছে।

গণতান্ত্রিক ব্যবস্থার ওপর আস্থাও কমেছে। ২০২৫ সালের মার্চে ৪৩ শতাংশ মার্কিনি মনে করেছিলেন, প্রেসিডেন্ট, কংগ্রেস ও আদালতের মধ্যে ক্ষমতার ভারসাম্য ঠিকভাবে কাজ করছে। নতুন জরিপে সেই হার নেমে এসেছে ৩২ শতাংশে।

এদিকে পিউ রিসার্চ সেন্টারের জানুয়ারির এক জরিপে দেখা যায়, মাত্র ২৭ শতাংশ প্রাপ্তবয়স্ক ট্রাম্পের বেশিরভাগ নীতি ও পরিকল্পনাকে সমর্থন করেন।

জরিপ বলছে, রিপাবলিকানদের মধ্যেও ট্রাম্পের প্রতি সমর্থন কিছুটা কমেছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ৭৫ শতাংশ রিপাবলিকান বা রিপাবলিকানঘেঁষা ভোটার মনে করতেন, দায়িত্ব পালনের জন্য তার মানসিক সক্ষমতা যথেষ্ট। জানুয়ারিতে সেই হার কমে দাঁড়িয়েছে ৬৬ শতাংশে।

এ ছাড়া অফিসে নৈতিক আচরণ করছেন বলে মনে করেন— এমন রিপাবলিকান সমর্থকের হার ৫৫ থেকে কমে ৪২ শতাংশে নেমেছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow