ট্রাম্প বললেন আলোচনা চলছে; তেহরানে হামলায় নিহত ১২

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে। তবে তেহরান এই দাবি ‘ভুয়া খবর’ বলে প্রত্যাখ্যান করেছে। খবর- আলজাজিরা। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী—ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের দক্ষিণ তেহরানে অন্তত ১২ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। পাল্টা জবাবে ইরান ও হিজবুল্লাহ ইসরায়েলের তেল আবিব ও উত্তরাঞ্চল লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত একজন নিহত এবং এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে আরও অগ্রসর হয়েছে এবং অঞ্চলটি দখলের পরিকল্পনার কথা জানিয়েছে। গত একদিনে সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। এদিকে, চলমান সংঘাতের কারণে পুরো অঞ্চলে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে।

ট্রাম্প বললেন আলোচনা চলছে; তেহরানে হামলায় নিহত ১২

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে। তবে তেহরান এই দাবি ‘ভুয়া খবর’ বলে প্রত্যাখ্যান করেছে। খবর- আলজাজিরা।

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও তীব্র আকার ধারণ করেছে। সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী—
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের দক্ষিণ তেহরানে অন্তত ১২ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন।

পাল্টা জবাবে ইরান ও হিজবুল্লাহ ইসরায়েলের তেল আবিব ও উত্তরাঞ্চল লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত একজন নিহত এবং এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন।

ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে আরও অগ্রসর হয়েছে এবং অঞ্চলটি দখলের পরিকল্পনার কথা জানিয়েছে। গত একদিনে সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে।

এদিকে, চলমান সংঘাতের কারণে পুরো অঞ্চলে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং হতাহতের সংখ্যা দ্রুত বাড়ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow