ট্রাম্পসহ মার্কিন নেতাদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করেছে ইরান: রুবিও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বেশ কয়েকজন মার্কিন রাজনৈতিক নেতাকে গুপ্তহত্যার ষড়যন্ত্র করেছে ইরান। এমনটাই অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে তার এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। খবর আল জাজিরার। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রুবিওর করা এমন দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, ওয়াশিংটন ইরানি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত ‘যুদ্ধাপরাধ’ থেকে মনোযোগ সরানোর চেষ্টা করছে। সামাজিক মাধ্যম এক্সে রুবিওর মন্তব্যের একটি ভিডিও পোস্ট করে ইসমাইল বাঘাই লিখেছেন, প্রতিটি অভিযোগই একটি স্বীকারোক্তি। তিনি বলেন, ভুক্তভোগীর অভিনয় করে ইরান জাতির বিরুদ্ধে আপনাদের ভয়াবহ যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধকে ধামাচাপা দেওয়া যাবে না। ভিডিও ক্লিপটিতে রুবিওকে বলতে শোনা গেছে, মার্কিন মাটিতে দেশটির রাজনৈতিক ব্যক্তিত্বদের গুপ্তহত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।  এদিকে ইসমাইল বাঘাই চলমান মার্কিন-ইরান সংঘাতের বেশ কয়েকটি ঘটনার কথা উল্লেখ করেছেন। যার মধ্যে রয়েছে গত ২৮ ফেব্রুয়ারি মিনাবের একটি স্কুলে ক্ষেপণাস্

ট্রাম্পসহ মার্কিন নেতাদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করেছে ইরান: রুবিও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বেশ কয়েকজন মার্কিন রাজনৈতিক নেতাকে গুপ্তহত্যার ষড়যন্ত্র করেছে ইরান। এমনটাই অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে তার এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। খবর আল জাজিরার।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রুবিওর করা এমন দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি অভিযোগ করেছেন যে, ওয়াশিংটন ইরানি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত ‘যুদ্ধাপরাধ’ থেকে মনোযোগ সরানোর চেষ্টা করছে।

সামাজিক মাধ্যম এক্সে রুবিওর মন্তব্যের একটি ভিডিও পোস্ট করে ইসমাইল বাঘাই লিখেছেন, প্রতিটি অভিযোগই একটি স্বীকারোক্তি। তিনি বলেন, ভুক্তভোগীর অভিনয় করে ইরান জাতির বিরুদ্ধে আপনাদের ভয়াবহ যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধকে ধামাচাপা দেওয়া যাবে না।

ভিডিও ক্লিপটিতে রুবিওকে বলতে শোনা গেছে, মার্কিন মাটিতে দেশটির রাজনৈতিক ব্যক্তিত্বদের গুপ্তহত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। 

এদিকে ইসমাইল বাঘাই চলমান মার্কিন-ইরান সংঘাতের বেশ কয়েকটি ঘটনার কথা উল্লেখ করেছেন। যার মধ্যে রয়েছে গত ২৮ ফেব্রুয়ারি মিনাবের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা। ইরানি কর্মকর্তারা বলেছেন, ওই হামলায় ১৭০ জনেরও বেশি শিশু ও শিক্ষক নিহত হয়েছেন।

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow