ট্রাম্পের এক মন্তব্যে ভারতের শেয়ারবাজারে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে শান্তি চুক্তি কার্যত শেষ বলে ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যায়। এর প্রভাবে বুধবার (৮ জুলাই) ভারতের শেয়ারবাজারে গত তিন মাসের মধ্যে সবচেয়ে বড় একদিনের পতন দেখা গেছে। দিন শেষে ভারতের প্রধান শেয়ার সূচক নিফটি-৫০ ২ দশমিক ১২ শতাংশ কমে ২৩ হাজার ৮৮২ দশমিক ৫ পয়েন্টে এবং বিএসই সেনসেক্স ২ দশমিক ১৫ শতাংশ কমে ৭৬ হাজার ৫০৩ দশমিক ৬ পয়েন্টে নেমে আসে। উভয় সূচকের জন্য এটি তিন মাসেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় দৈনিক পতন। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর তারা বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করেছে। এই পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আরও পড়ুন>মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা, চলছে পাল্টাপাল্টি হামলাইরাক ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের এদিকে, ভারতীয় রুপির মান ০ দশমিক ৬২ শতাংশ কমে প্রতি ডলারে ৯৫ দশমিক ৫৫৫০ রুপিতে দাঁড়িয়েছে। পাশাপাশি সরকারি বন্ডের দামও কমেছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত। ফলে তেলের দাম বাড়লে আ

ট্রাম্পের এক মন্তব্যে ভারতের শেয়ারবাজারে বড় ধাক্কা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে শান্তি চুক্তি কার্যত শেষ বলে ঘোষণা দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যায়। এর প্রভাবে বুধবার (৮ জুলাই) ভারতের শেয়ারবাজারে গত তিন মাসের মধ্যে সবচেয়ে বড় একদিনের পতন দেখা গেছে।

দিন শেষে ভারতের প্রধান শেয়ার সূচক নিফটি-৫০ ২ দশমিক ১২ শতাংশ কমে ২৩ হাজার ৮৮২ দশমিক ৫ পয়েন্টে এবং বিএসই সেনসেক্স ২ দশমিক ১৫ শতাংশ কমে ৭৬ হাজার ৫০৩ দশমিক ৬ পয়েন্টে নেমে আসে। উভয় সূচকের জন্য এটি তিন মাসেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় দৈনিক পতন।

ইরান জানিয়েছে, হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলার জবাবে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর তারা বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করেছে। এই পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুন>
মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা, চলছে পাল্টাপাল্টি হামলা
ইরাক ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

এদিকে, ভারতীয় রুপির মান ০ দশমিক ৬২ শতাংশ কমে প্রতি ডলারে ৯৫ দশমিক ৫৫৫০ রুপিতে দাঁড়িয়েছে। পাশাপাশি সরকারি বন্ডের দামও কমেছে।

বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত। ফলে তেলের দাম বাড়লে আমদানি ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর চাপ সৃষ্টি হয়।

ওয়েলথমিলস সিকিউরিটিজের ইক্যুইটি কৌশল বিভাগের পরিচালক ক্রান্তি বাথিনি বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি জ্বালানি সরবরাহ ও তেলের দাম নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে, যা ভারতের বাজার ও অর্থনীতির জন্য বড় চাপ হয়ে দাঁড়াতে পারে। এতে বিদেশি বিনিয়োগও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, দিনের শেষ দিকে বিদেশি বিনিয়োগকারীদের বড় ধরনের শেয়ার বিক্রির কারণেই বাজারে পতন আরও তীব্র হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে আর্থিক, তথ্যপ্রযুক্তি, তেল ও গ্যাস, অটোমোবাইল এবং এফএমসিজি খাত। এছাড়া তেলের দাম বৃদ্ধির কারণে তেল বিপণন কোম্পানি, রং প্রস্তুতকারী প্রতিষ্ঠান, বিমান পরিবহন এবং টায়ার নির্মাতা কোম্পানিগুলোর শেয়ারও উল্লেখযোগ্যভাবে কমেছে।

সূত্র: রয়টার্স

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow