নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে স্বস্তি

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্বস্তির খবর পেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, ডান পায়ের কাফ মাসলের চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন নেইমার। এখন তিনি পুরো ৯০ মিনিট খেলার মতো ফিট এবং প্রয়োজন হলে শুরু থেকেই মাঠে নামতে প্রস্তুত। নেইমার শুরুর একাদশে থেকে পুরো ম্যাচ খেলতে পারবেন কিনা—এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, সে পুরোপুরি সক্ষম। তিনি আরও বলেন, নেইমারের বিশাল অভিজ্ঞতা তাকে খেলার গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেয়। প্রয়োজনের মুহূর্তে দল তার ওপর ভরসা করবে। মাঠের বাইরের ভূমিকা নিয়েও নেইমারের প্রশংসা করেন আনচেলত্তি। তিনি বলেন, দলের মধ্যে নেইমার একজন সম্মানিত ব্যক্তিত্ব। পুরো টুর্নামেন্ট জুড়ে ভালোভাবে অনুশীলন করেছে সে। তার ফুটবল দক্ষতা আর পেশাদারিত্বের কারণেই সে এখনও দলের গুরুত্বপূর্ণ সদস্য। এই বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একবার মাঠে নেমেছেন নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে বদলি হিসেবে ১৪ মিনিট খেলেছিলেন তিনি। এত কম সময় খেলার পরও আনচেলত্তি জানিয়েছেন, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড পুরোপুরি সেরে উঠেছেন। প্র

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে স্বস্তি
বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্বস্তির খবর পেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, ডান পায়ের কাফ মাসলের চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন নেইমার। এখন তিনি পুরো ৯০ মিনিট খেলার মতো ফিট এবং প্রয়োজন হলে শুরু থেকেই মাঠে নামতে প্রস্তুত। নেইমার শুরুর একাদশে থেকে পুরো ম্যাচ খেলতে পারবেন কিনা—এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, সে পুরোপুরি সক্ষম। তিনি আরও বলেন, নেইমারের বিশাল অভিজ্ঞতা তাকে খেলার গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেয়। প্রয়োজনের মুহূর্তে দল তার ওপর ভরসা করবে। মাঠের বাইরের ভূমিকা নিয়েও নেইমারের প্রশংসা করেন আনচেলত্তি। তিনি বলেন, দলের মধ্যে নেইমার একজন সম্মানিত ব্যক্তিত্ব। পুরো টুর্নামেন্ট জুড়ে ভালোভাবে অনুশীলন করেছে সে। তার ফুটবল দক্ষতা আর পেশাদারিত্বের কারণেই সে এখনও দলের গুরুত্বপূর্ণ সদস্য। এই বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র একবার মাঠে নেমেছেন নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে বদলি হিসেবে ১৪ মিনিট খেলেছিলেন তিনি। এত কম সময় খেলার পরও আনচেলত্তি জানিয়েছেন, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড পুরোপুরি সেরে উঠেছেন। প্রয়োজন হলে পুরো ম্যাচ খেলার জন্য প্রস্তুত আছেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow