ট্রাম্পের প্রস্তাবিত গাজা পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েল বাধা দিচ্ছে: কাতার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ফিলিস্তিনের গাজা-সংক্রান্ত ২০ দফা পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েল বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে কাতার। একই সঙ্গে পরিকল্পনার অধীনে ইসরায়েলের প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশটির ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে দোহা। খবর টাইমস অব ইসরায়েলের। মঙ্গলবার (৪ আগস্ট) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলের কিছু বাধ্যবাধকতা রয়েছে, যা এখনো পূরণ করা হয়নি। মধ্যস্থতাকারীরা চুক্তির দ্বিতীয় ধাপ দ্রুত বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এবং এ ক্ষেত্রে নিরাপত্তা-সংক্রান্ত বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আনসারির দাবি, হামাস তাদের দায়িত্ব পালন করেছে। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরায়েলকে তার প্রতিশ্রুতি বাস্তবায়নে চাপ দেওয়া। তবে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় হামাসের পূর্ণ নিরস্ত্রীকরণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এ পর্যন্ত হামাস তা মেনে নেয়নি। কাতারের মুখপাত্র আরও বলেন, চুক্তি বাস্তবায়নে কে বাধা দিচ্ছে, তা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্পষ্ট এবং এ বিলম্বের সম্পূর্ণ দায় ইসরায়েলের। সাম্প্রতিক সময়ে গাজায় ইসরায়েলের হ

ট্রাম্পের প্রস্তাবিত গাজা পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েল বাধা দিচ্ছে: কাতার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ফিলিস্তিনের গাজা-সংক্রান্ত ২০ দফা পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েল বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে কাতার। একই সঙ্গে পরিকল্পনার অধীনে ইসরায়েলের প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশটির ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছে দোহা। খবর টাইমস অব ইসরায়েলের।

মঙ্গলবার (৪ আগস্ট) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলের কিছু বাধ্যবাধকতা রয়েছে, যা এখনো পূরণ করা হয়নি। মধ্যস্থতাকারীরা চুক্তির দ্বিতীয় ধাপ দ্রুত বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এবং এ ক্ষেত্রে নিরাপত্তা-সংক্রান্ত বিষয়গুলো গুরুত্বপূর্ণ।

আনসারির দাবি, হামাস তাদের দায়িত্ব পালন করেছে। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরায়েলকে তার প্রতিশ্রুতি বাস্তবায়নে চাপ দেওয়া।

তবে ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় হামাসের পূর্ণ নিরস্ত্রীকরণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এ পর্যন্ত হামাস তা মেনে নেয়নি।

কাতারের মুখপাত্র আরও বলেন, চুক্তি বাস্তবায়নে কে বাধা দিচ্ছে, তা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্পষ্ট এবং এ বিলম্বের সম্পূর্ণ দায় ইসরায়েলের।

সাম্প্রতিক সময়ে গাজায় ইসরায়েলের হামলা বৃদ্ধিকে পরিকল্পনা বাস্তবায়ন ব্যাহত এবং শান্তিপূর্ণ সমাধানের পথ রুদ্ধ করার চেষ্টা বলেও অভিযোগ করেন তিনি।

সূত্র : টাইমস অব ইসরায়েল

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow