ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

ইরাকভিত্তিক ইরানপন্থি সশস্ত্র জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার তথ্য দিলে বা তাকে হত্যা করতে সক্ষম ব্যক্তিকে এক কোটি মার্কিন ডলার (প্রায় ১২৩ কোটি ১২ লাখ বাংলাদেশি টাকা) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বলে দাবি করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। গত বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি ট্রাম্পকে "অপরাধী" আখ্যা দিয়ে জানায়, তাদের সদস্য ও সমর্থকদের অনুদানের অর্থ থেকে এই পুরস্কার বরাদ্দ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, যে ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠী ট্রাম্পকে হত্যা করবে, তারা এই অর্থ পুরস্কার হিসেবে পাবে। বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বের স্বাধীনতাকামী মানুষ শিশু ও বিজ্ঞানীদের হত্যার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে সচেষ্ট থাকবে এবং স্বৈরাচারীরা শেষ পর্যন্ত নিরাপদ আশ্রয় পাবে না। একই সঙ্গে সংগঠনটি তাদের নিহত যোদ্ধাদের প্রতিশোধ নেওয়াকে "বাধ্যতামূলক অঙ্গীকার" হিসেবে উল্লেখ করে। এদিকে গালফ নিউজ–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে বৈঠকের সময় প্রেসিডেন্ট ট্রাম্প ২০২০ সালে ইরান

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

ইরাকভিত্তিক ইরানপন্থি সশস্ত্র জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার তথ্য দিলে বা তাকে হত্যা করতে সক্ষম ব্যক্তিকে এক কোটি মার্কিন ডলার (প্রায় ১২৩ কোটি ১২ লাখ বাংলাদেশি টাকা) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বলে দাবি করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

গত বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি ট্রাম্পকে "অপরাধী" আখ্যা দিয়ে জানায়, তাদের সদস্য ও সমর্থকদের অনুদানের অর্থ থেকে এই পুরস্কার বরাদ্দ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, যে ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠী ট্রাম্পকে হত্যা করবে, তারা এই অর্থ পুরস্কার হিসেবে পাবে।

বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বের স্বাধীনতাকামী মানুষ শিশু ও বিজ্ঞানীদের হত্যার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে সচেষ্ট থাকবে এবং স্বৈরাচারীরা শেষ পর্যন্ত নিরাপদ আশ্রয় পাবে না। একই সঙ্গে সংগঠনটি তাদের নিহত যোদ্ধাদের প্রতিশোধ নেওয়াকে "বাধ্যতামূলক অঙ্গীকার" হিসেবে উল্লেখ করে।

এদিকে গালফ নিউজ–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে বৈঠকের সময় প্রেসিডেন্ট ট্রাম্প ২০২০ সালে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিস নিহত হওয়ার ঘটনায় নিজের ভূমিকার কথা উল্লেখ করেন।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের ওই মন্তব্যের পরই ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের পক্ষ থেকে তার বিরুদ্ধে এই পুরস্কার ঘোষণার সিদ্ধান্ত আসে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow