ট্রাম্পের সঙ্গে ইরান নিয়ে বৈঠক করতে যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের উদ্দেশে রওনা হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সফরের আগে এক ভিডিও বার্তায় তিনি জানান, বৈঠকের আলোচ্যসূচির শীর্ষে থাকবে ইরান। সোমবার (২৭ জুলাই) দুপুরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নেভাতিম বিমানঘাঁটি থেকে সরকারি উড়োজাহাজ উইং অব জায়নে যাত্রা করেন নেতানিয়াহু। খবর টাইমস অব ইসরায়েলের। নেতানিয়াহুর কার্যালয়ের তথ্য অনুযায়ী, তার উড়োজাহাজটি স্থানীয় সময় দুপুর ১টার কিছু আগে আকাশে উড্ডয়ন করে। যদিও সকাল ১১টায় যাত্রা শুরু হওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত তা প্রায় দুই ঘণ্টা বিলম্বিত হয়। বিলম্বের কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেয়নি প্রধানমন্ত্রীর কার্যালয়। এবারের সফরে আরও একটি বিষয় নজর কেড়েছে। সাধারণত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশ সফরে গেলেও এবার তিনি নেভাতিম বিমানঘাঁটি থেকে যাত্রা করেন। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়েও কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সরকার। এছাড়া রাষ্ট্রীয় বিমান উইং অব জায়নে এবার কোনো সাংবাদিককেও সঙ্গে নেওয়া হয়নি। জানা গে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের উদ্দেশে রওনা হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সফরের আগে এক ভিডিও বার্তায় তিনি জানান, বৈঠকের আলোচ্যসূচির শীর্ষে থাকবে ইরান। সোমবার (২৭ জুলাই) দুপুরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নেভাতিম বিমানঘাঁটি থেকে সরকারি উড়োজাহাজ উইং অব জায়নে যাত্রা করেন নেতানিয়াহু। খবর টাইমস অব ইসরায়েলের।
নেতানিয়াহুর কার্যালয়ের তথ্য অনুযায়ী, তার উড়োজাহাজটি স্থানীয় সময় দুপুর ১টার কিছু আগে আকাশে উড্ডয়ন করে। যদিও সকাল ১১টায় যাত্রা শুরু হওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত তা প্রায় দুই ঘণ্টা বিলম্বিত হয়। বিলম্বের কারণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দেয়নি প্রধানমন্ত্রীর কার্যালয়।
এবারের সফরে আরও একটি বিষয় নজর কেড়েছে। সাধারণত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশ সফরে গেলেও এবার তিনি নেভাতিম বিমানঘাঁটি থেকে যাত্রা করেন। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়েও কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সরকার।
এছাড়া রাষ্ট্রীয় বিমান উইং অব জায়নে এবার কোনো সাংবাদিককেও সঙ্গে নেওয়া হয়নি।
জানা গেছে, ওয়াশিংটনে পৌঁছে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন নেতানিয়াহু। সফরের আগে এক ভিডিও বার্তায় তিনি জানান, বৈঠকের আলোচ্যসূচির শীর্ষে থাকবে ইরান।
নেতানিয়াহু বলেন, এই জটিল সময়ে দৃঢ়তা ও প্রজ্ঞা দুটোই প্রয়োজন। আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে ইরান। একই সঙ্গে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শান্তির পরিধি আরও সম্প্রসারণের বিষয়েও আলোচনা হবে।
তিনি আরও বলেন, আমি একটি স্পষ্ট লক্ষ্য নিয়ে এই সফরে যাচ্ছি ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তা, শক্তি ও ভবিষ্যৎ নিশ্চিত করা।
ট্রাম্পের সঙ্গে বৈঠকের পাশাপাশি সফরকালে যুক্তরাষ্ট্রের প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানেও অংশ নেবেন নেতানিয়াহু। তিনি গ্রাহামকে ইসরায়েলের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ বন্ধু বলে উল্লেখ করেন।
What's Your Reaction?