ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু, আলোচনায় গাজা যুদ্ধ ও ইরান
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে আজ দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বহুল আলোচিত এই বৈঠকে ইরান ও ফিলিস্তিন ইস্যু প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। একই সঙ্গে রাফাহ ক্রসিং দিয়ে আহত ও রোগীদের সপ্তম একটি দল ফিরে এসেছে। চলমান সংঘাতে মানবিক সংকট আরও গভীর হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। অধিকৃত পশ্চিম তীরের হেবরনে ইসরায়েলি বাহিনীর অভিযানও অব্যাহত রয়েছে। সেখানে নিরাপত্তা বাহিনীর ছোড়া টিয়ার গ্যাসে কয়েকজন ফিলিস্তিনি শ্বাসরোধে অসুস্থ হয়ে পড়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে এ পর্যন্ত অন্তত ৭২ হাজার ৪৫ জন নিহত এবং ১ লাখ ৭১ হাজার ৬৮৬ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলায় প্রায় ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। আন্তর্জাতিক মহলে চলমান সহিংসতা ও পশ্চিম তীরে সম্ভাব্য সংযুক্তিকরণ (অ্যানেক্সেশন) ইস্যু নিয়ে উদ্বেগ বাড়ছে। নেতানিয়াহু–ট্রা
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে আজ দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বহুল আলোচিত এই বৈঠকে ইরান ও ফিলিস্তিন ইস্যু প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। একই সঙ্গে রাফাহ ক্রসিং দিয়ে আহত ও রোগীদের সপ্তম একটি দল ফিরে এসেছে। চলমান সংঘাতে মানবিক সংকট আরও গভীর হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
অধিকৃত পশ্চিম তীরের হেবরনে ইসরায়েলি বাহিনীর অভিযানও অব্যাহত রয়েছে। সেখানে নিরাপত্তা বাহিনীর ছোড়া টিয়ার গ্যাসে কয়েকজন ফিলিস্তিনি শ্বাসরোধে অসুস্থ হয়ে পড়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে এ পর্যন্ত অন্তত ৭২ হাজার ৪৫ জন নিহত এবং ১ লাখ ৭১ হাজার ৬৮৬ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলায় প্রায় ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়।
আন্তর্জাতিক মহলে চলমান সহিংসতা ও পশ্চিম তীরে সম্ভাব্য সংযুক্তিকরণ (অ্যানেক্সেশন) ইস্যু নিয়ে উদ্বেগ বাড়ছে। নেতানিয়াহু–ট্রাম্প বৈঠকে এসব বিষয়ে কী সিদ্ধান্ত আসে, সেদিকে নজর রয়েছে বিশ্বরাজনীতিতে।
সূত্র- আলজাজিরা।
What's Your Reaction?