ট্রাম্পের হুমকির পর ওমানের পাশে দাঁড়াল ইরান

হরমুজ প্রণালি ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ওমানের প্রতি সংহতি প্রকাশ করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে বলেন, ‘মার্কিন কর্মকর্তাদের হুমকির’ বিরুদ্ধে ওমানের পাশে রয়েছে ইরান। তিনি একই সঙ্গে ইরানের বন্দর আব্বাস এলাকায় সাম্প্রতিক মার্কিন হামলারও নিন্দা জানান। এর আগে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বলেন, ওমানকে ‘ভদ্র আচরণ’ করতে হবে, নইলে যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে। উল্লেখ্য, ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে যৌথভাবে টোল আদায়ের বিষয়ে আলোচনা চলছে। এর পরিপ্রেক্ষিতেই ওমানকে হুমকি দেন ট্রাম্প।

ট্রাম্পের হুমকির পর ওমানের পাশে দাঁড়াল ইরান

হরমুজ প্রণালি ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ওমানের প্রতি সংহতি প্রকাশ করেছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে বলেন, ‘মার্কিন কর্মকর্তাদের হুমকির’ বিরুদ্ধে ওমানের পাশে রয়েছে ইরান।

তিনি একই সঙ্গে ইরানের বন্দর আব্বাস এলাকায় সাম্প্রতিক মার্কিন হামলারও নিন্দা জানান।

এর আগে ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বলেন, ওমানকে ‘ভদ্র আচরণ’ করতে হবে, নইলে যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে যৌথভাবে টোল আদায়ের বিষয়ে আলোচনা চলছে। এর পরিপ্রেক্ষিতেই ওমানকে হুমকি দেন ট্রাম্প।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow