ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দিল ইরান

‘আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো পুনরুদ্ধার করা যাবে না’— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকিকে অজ্ঞতা বলে মন্তব্য করেছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানি সভ্যতা ধ্বংস করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি স্রেফ ‘অজ্ঞতা’ ছাড়া আর কিছুই নয়। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এ ধরনের হুমকি কোনোভাবেই আলোচনার পরিবেশ তৈরি করবে না। মঙ্গলবার মোহাজেরানি বলেন, ‘জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য; কোনো হুমকিই জনমনে অস্থিরতা তৈরি করতে পারবে না। আলোচনার দরজা খুলতে হয় পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে। হুমকি, সংকীর্ণতা কিংবা অবমাননার পথে আলোচনার কোনো সুযোগ নেই।’ ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করে তিনি আরও বলেন, ‘একটি সভ্যতাকে মুছে দেওয়ার হুমকি দেওয়া আসলে সেই জাতির ইতিহাস সম্পর্কে চরম অজ্ঞতারই বহিঃপ্রকাশ। ইরান এমন এক জাতি যারা বারবার নানা সংকট মোকাবিলা করে সগৌরবে টিকে আছে।’ অন্যদিকে, ইরান আলোচনার টেবিলে ফিরবে কি না—সিএনএন-এর এমন প্রশ্নের জবাবে ম

ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দিল ইরান
‘আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো পুনরুদ্ধার করা যাবে না’— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকিকে অজ্ঞতা বলে মন্তব্য করেছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানি সভ্যতা ধ্বংস করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি স্রেফ ‘অজ্ঞতা’ ছাড়া আর কিছুই নয়। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এ ধরনের হুমকি কোনোভাবেই আলোচনার পরিবেশ তৈরি করবে না। মঙ্গলবার মোহাজেরানি বলেন, ‘জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য; কোনো হুমকিই জনমনে অস্থিরতা তৈরি করতে পারবে না। আলোচনার দরজা খুলতে হয় পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে। হুমকি, সংকীর্ণতা কিংবা অবমাননার পথে আলোচনার কোনো সুযোগ নেই।’ ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করে তিনি আরও বলেন, ‘একটি সভ্যতাকে মুছে দেওয়ার হুমকি দেওয়া আসলে সেই জাতির ইতিহাস সম্পর্কে চরম অজ্ঞতারই বহিঃপ্রকাশ। ইরান এমন এক জাতি যারা বারবার নানা সংকট মোকাবিলা করে সগৌরবে টিকে আছে।’ অন্যদিকে, ইরান আলোচনার টেবিলে ফিরবে কি না—সিএনএন-এর এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রহস্য বজায় রেখে বলেছেন, ‘আজ আরও পরের দিকে এই বিষয়ে নতুন খবর আসছে।’ এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আজ রাতেই একটি আস্ত সভ্যতা মারা যাবে; যা আর কোনোদিন ফিরে আসবে না। আমি চাই না এমনটা হোক, তবে সম্ভবত এটি হতে চলেছে।’ মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘কে জানে? আজ রাতেই আমরা জানতে পারব; বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক মুহূর্ত সম্পর্কে। অবশেষে ৪৭ বছরের শোষণ, দুর্নীতি এবং মৃত্যুর অবসান হবে। ইরানের জনগণকে ঈশ্বর আশীর্বাদ করুন!’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow