ট্রেন থেকে গরু বাঁচাতে গিয়ে তিন পশুসহ মালিকের মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দে রেললাইনের ওপর থেকে গরুর বহর সরাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মালিক ও তার তিনটি গরুর মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার হালুয়াকান্দি গ্রামে ঢাকা-ঈশ্বরদী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম মন্ডল (৪৫) হালুয়াকান্দি গ্রামের মৃত গোলবার হোসেন মন্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে হঠাৎ ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে সেলিম মন্ডল মাঠ থেকে তার ৯টি গরু নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন। রেললাইন পার হওয়ার সময় গরুগুলো আতঙ্কিত হয়ে লাইনের ওপর ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেন চলে আসে। গরুগুলোকে বাঁচাতে গিয়ে সেলিম মন্ডল নিজেও ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার এবং তিনটি গরুর মৃত্যু হয়। জামতৈল রেলওয়ে স্টেশন মাস্টার রাকিবুল ইসলাম রাকিব বলেন, বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হালুয়াকান্দি গ্রামে একজন মানুষ ও তিনটি গরু মারা যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি তাৎক্ষণিকভাবে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের কর্মকর্তা দুলাল হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রেলওয়ে পুলি

ট্রেন থেকে গরু বাঁচাতে গিয়ে তিন পশুসহ মালিকের মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দে রেললাইনের ওপর থেকে গরুর বহর সরাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মালিক ও তার তিনটি গরুর মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার হালুয়াকান্দি গ্রামে ঢাকা-ঈশ্বরদী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম মন্ডল (৪৫) হালুয়াকান্দি গ্রামের মৃত গোলবার হোসেন মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে হঠাৎ ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে সেলিম মন্ডল মাঠ থেকে তার ৯টি গরু নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন। রেললাইন পার হওয়ার সময় গরুগুলো আতঙ্কিত হয়ে লাইনের ওপর ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেন চলে আসে। গরুগুলোকে বাঁচাতে গিয়ে সেলিম মন্ডল নিজেও ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার এবং তিনটি গরুর মৃত্যু হয়।

জামতৈল রেলওয়ে স্টেশন মাস্টার রাকিবুল ইসলাম রাকিব বলেন, বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হালুয়াকান্দি গ্রামে একজন মানুষ ও তিনটি গরু মারা যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি তাৎক্ষণিকভাবে সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের কর্মকর্তা দুলাল হোসেন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রেলওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow