ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের
লালমনিরহাটের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে আইয়ুব আলী নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার চলবলা ইউনিয়নের সুকানদীঘি রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী (৬০) ওই এলাকার মৃত মনির উদ্দিন ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন। তিনি ঘুম থেকে উঠে বাড়ির পাশের রেললাইনে গিয়ে শুয়ে পড়েন। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ বাড়িতে নিয়ে যান। লালমনিরহাট রেলওয়ে থানার ওসি প্রদীপ কুমার সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
লালমনিরহাটের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে আইয়ুব আলী নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার চলবলা ইউনিয়নের সুকানদীঘি রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আইয়ুব আলী (৬০) ওই এলাকার মৃত মনির উদ্দিন ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন। তিনি ঘুম থেকে উঠে বাড়ির পাশের রেললাইনে গিয়ে শুয়ে পড়েন। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ বাড়িতে নিয়ে যান।
লালমনিরহাট রেলওয়ে থানার ওসি প্রদীপ কুমার সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
What's Your Reaction?