ট্রেনে পাথর নিক্ষেপ, চোখ হারালেন আইনজীবী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ভ্রমণকালে দুর্বৃত্তদের ছোড়া পাথরে চোখ হারিয়েছেন শ্যামল চন্দ্র দাস (৪৫) নামের এক আইনজীবী। সোমবার (২২ জুন) রাতে চট্টগ্রামগামী তূর্ণা নিশিতা এক্সপ্রেসে করে ব্রাহ্মণবাড়িয়া ফেরার পথে এ ঘটনা ঘটে। আহত শ্যামল চন্দ্র দাস ব্রাহ্মণবাড়িয়ায় আয়কর আইনজীবী হিসেবে কর্মরত আছেন। বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া আয়কর আইনজীবী সমিতির সভাপতি মানছুরুল হক মনা। তিনি জানান, সোমবার সকালে পারিবারিক কাজে শ্যামল ও তিনি ঢাকায় যান। রাতে চট্টগ্রামগামী তূর্ণা নিশিতায় ব্রাহ্মণবাড়িয়ায় ফিরছিলাম। ট্রেনটি দিনগত রাত দেড়টায় আশুগঞ্জের তালশহর রেলস্টেশন অতিক্রম করলে বাইরে থেকে ছোড়া পাথর শ্যামলের ডান চোখে এসে লাগে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে নেমে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার করেন। সেখানে মঙ্গলবার (২৩ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত টানা অস্ত্রোপচার করেও তার চোখটি রক্ষা করা যায়নি। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ এখনো পাইনি। তবে ঘট

ট্রেনে পাথর নিক্ষেপ, চোখ হারালেন আইনজীবী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ভ্রমণকালে দুর্বৃত্তদের ছোড়া পাথরে চোখ হারিয়েছেন শ্যামল চন্দ্র দাস (৪৫) নামের এক আইনজীবী।

সোমবার (২২ জুন) রাতে চট্টগ্রামগামী তূর্ণা নিশিতা এক্সপ্রেসে করে ব্রাহ্মণবাড়িয়া ফেরার পথে এ ঘটনা ঘটে।

আহত শ্যামল চন্দ্র দাস ব্রাহ্মণবাড়িয়ায় আয়কর আইনজীবী হিসেবে কর্মরত আছেন।

বিষয়টি নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়া আয়কর আইনজীবী সমিতির সভাপতি মানছুরুল হক মনা।

তিনি জানান, সোমবার সকালে পারিবারিক কাজে শ্যামল ও তিনি ঢাকায় যান। রাতে চট্টগ্রামগামী তূর্ণা নিশিতায় ব্রাহ্মণবাড়িয়ায় ফিরছিলাম। ট্রেনটি দিনগত রাত দেড়টায় আশুগঞ্জের তালশহর রেলস্টেশন অতিক্রম করলে বাইরে থেকে ছোড়া পাথর শ্যামলের ডান চোখে এসে লাগে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে নেমে তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার করেন। সেখানে মঙ্গলবার (২৩ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত টানা অস্ত্রোপচার করেও তার চোখটি রক্ষা করা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ এখনো পাইনি। তবে ঘটনাটি ফেসবুকে দেখেছি।’

আবুল হাসনাত মো. রাফি/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow