ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে আঘাত পেয়ে হাসপাতালে যাত্রী

সিরাজগঞ্জে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তের ছোড়া পাথরে এক যাত্রীর চোখে গুরুতর আঘাত লেগেছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উল্লাপাড়া ও জামতৈল রেলস্টেশনের মধ্যবর্তী স্থানে এই ঘটনা ঘটে। আহত সাব্বির হোসেন (২২) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি রয়েছেন। সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস বিকেল সোয়া ৪টার দিকে উল্লাপাড়া ও জামতৈল স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। এতে যাত্রী সাব্বির ডান চোখে গুরুতর আঘাত পান। আরও পড়ুন মেহেরপুরে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৩ ট্রেনটি পরে জামতৈল স্টেশনে পৌঁছালে ওই যাত্রীকে নামিয়ে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে ওসি জানান

ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে আঘাত পেয়ে হাসপাতালে যাত্রী

সিরাজগঞ্জে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তের ছোড়া পাথরে এক যাত্রীর চোখে গুরুতর আঘাত লেগেছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উল্লাপাড়া ও জামতৈল রেলস্টেশনের মধ্যবর্তী স্থানে এই ঘটনা ঘটে।

আহত সাব্বির হোসেন (২২) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেশবপুর গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি রয়েছেন।

সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস বিকেল সোয়া ৪টার দিকে উল্লাপাড়া ও জামতৈল স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। এতে যাত্রী সাব্বির ডান চোখে গুরুতর আঘাত পান।

ট্রেনটি পরে জামতৈল স্টেশনে পৌঁছালে ওই যাত্রীকে নামিয়ে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।

জামতৈল রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার রাকিবুর রহমান বলেন, পাথর নিক্ষেপের ঘটনায় আহত যাত্রীর ডান চোখে গুরুতর আঘাত লেগেছে। পরে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

এম এ মালেক/একিউএফ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow