ট্রেনের ছাদে ভ্রমণের সময় গার্ডারে ধাক্কায় প্রাণ গেলো যুবকের
রাজবাড়ীর পাংশায় ট্রেনের ছাদে ভ্রমণের সময় রেলসেতুর গার্ডারে ধাক্কা লেগে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কালুখালী ও পাংশা উপজেলার সীমান্তবর্তী কালীকাপুর রেলসেতুর পাংশা অংশের সত্যজিৎপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী স্থানীয় যুবক মিনান শেখ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মধুমতি ট্রেনের ছাদে ওই যুবক ছিলো। সন্ধ্যা ৭টার দিকে ট্রেনটি সত্যজিৎপুর রেলওয়ে ব্রিজে পৌঁছালে ছাদে থাকা ওই যুবক ব্রিজের গার্ডারের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে মারা যায়। পরে স্থানীয়রা বিষয়টি রেলওয়ে পুলিশকে জানায়। রাজবাড়ী জিআরপি থানার সাব-ইন্সপেক্টর মো. আরিফুর রহমান বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে। রুবেলুর রহমান/এএইচ/এএসএম
রাজবাড়ীর পাংশায় ট্রেনের ছাদে ভ্রমণের সময় রেলসেতুর গার্ডারে ধাক্কা লেগে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কালুখালী ও পাংশা উপজেলার সীমান্তবর্তী কালীকাপুর রেলসেতুর পাংশা অংশের সত্যজিৎপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় যুবক মিনান শেখ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মধুমতি ট্রেনের ছাদে ওই যুবক ছিলো। সন্ধ্যা ৭টার দিকে ট্রেনটি সত্যজিৎপুর রেলওয়ে ব্রিজে পৌঁছালে ছাদে থাকা ওই যুবক ব্রিজের গার্ডারের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে মারা যায়। পরে স্থানীয়রা বিষয়টি রেলওয়ে পুলিশকে জানায়।
রাজবাড়ী জিআরপি থানার সাব-ইন্সপেক্টর মো. আরিফুর রহমান বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
রুবেলুর রহমান/এএইচ/এএসএম
What's Your Reaction?