ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

ময়মনসিংহে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (০৩ মে) সকাল ১০টায় নগরীর শম্ভুগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। আনুমানিক ৪৭ বছরের ওই ব্যক্তি সকালে শম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইন দিয়ে হাঁটাহাঁটি করছিলেন। সকাল ১০টার দিকে ওই এলাকা পর্যন্ত আসতেই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি। দুর্ঘটনার সময় ট্রেনের শব্দ বা সতর্ক সংকেত বুঝতে পারেননি বলে ধারণা করা হচ্ছে। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

ময়মনসিংহে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (০৩ মে) সকাল ১০টায় নগরীর শম্ভুগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। আনুমানিক ৪৭ বছরের ওই ব্যক্তি সকালে শম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইন দিয়ে হাঁটাহাঁটি করছিলেন। সকাল ১০টার দিকে ওই এলাকা পর্যন্ত আসতেই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি। দুর্ঘটনার সময় ট্রেনের শব্দ বা সতর্ক সংকেত বুঝতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow