টয়লেটে পায়ে মাড়িয়ে তৈরি হচ্ছিল সেমাইয়ের খামির 

বগুড়া শহরের নিশিন্দারায় পা দিয়ে ময়দা তৈরি করে টয়লেটের মধ্যে লাচ্ছা সেমাই তৈরির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে তিন লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে আলিফ লাচ্ছা সেমাই কারখানাকে তিন লাখ টাকা ও শাহ লাচ্ছা সেমাই কারখানার মেসার্স মজিদ ফুড প্রোডাক্টস এর মালিকের (চল্লিশ হাজার) টাকা জরিমানা। মঙ্গলবার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৪ পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ এবং নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল। অভিযান চলাকালে পায়ে মাড়িয়ে খামির তৈরি ও টয়লেটের ভেতরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন, দুর্গন্ধময় স্থানে সংরক্ষণ এবং সেমাই উৎপাদনে বিএসটিআইয়ের মান সনদ না থাকায় ‘আলিফ লাচ্ছা সেমাই’ কারখানার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে জব্দ করে ধ্বংস করা হয় পায়ে মাড়িয়ে প্রস্তুত করা আনুমানিক ১০০ কেজি ময়দার খামির। এছাড়া মেসার্স মজিদ ফুড প্রোডাক্টসের ‘শাহ লাচ্ছা সেমাই’ কারখানার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের সকল আইন ও বিধি

টয়লেটে পায়ে মাড়িয়ে তৈরি হচ্ছিল সেমাইয়ের খামির 
বগুড়া শহরের নিশিন্দারায় পা দিয়ে ময়দা তৈরি করে টয়লেটের মধ্যে লাচ্ছা সেমাই তৈরির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে তিন লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে আলিফ লাচ্ছা সেমাই কারখানাকে তিন লাখ টাকা ও শাহ লাচ্ছা সেমাই কারখানার মেসার্স মজিদ ফুড প্রোডাক্টস এর মালিকের (চল্লিশ হাজার) টাকা জরিমানা। মঙ্গলবার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৪ পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদ এবং নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল। অভিযান চলাকালে পায়ে মাড়িয়ে খামির তৈরি ও টয়লেটের ভেতরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন, দুর্গন্ধময় স্থানে সংরক্ষণ এবং সেমাই উৎপাদনে বিএসটিআইয়ের মান সনদ না থাকায় ‘আলিফ লাচ্ছা সেমাই’ কারখানার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে জব্দ করে ধ্বংস করা হয় পায়ে মাড়িয়ে প্রস্তুত করা আনুমানিক ১০০ কেজি ময়দার খামির। এছাড়া মেসার্স মজিদ ফুড প্রোডাক্টসের ‘শাহ লাচ্ছা সেমাই’ কারখানার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারের সকল আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিতে নির্দেশনা প্রদান করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow